যে তুমি, আমার হৃদয়ের পুরোটাই দখল করে বসে আছো _
আমি যেন হাজার বছর ধরে
তোমারই প্রতীক্ষায় ছিলাম।
আমার মন-প্রাণ সব কিছুই হরণ করেছো তুমি _
এখন আমি কি নিয়ে ঘরে ফিরি।
তুমি ভোরের শিশির, রক্তকমল; হংস মিথুন, এক গুচ্ছ রজনী গন্ধা।
তুমি দেবী, স্বর্গের অপ্সরী _
বিধাতার অপূর্ব সৃষ্টি।
তুমি অনিন্দ, সদ্য প্রস্ফুটিত রক্ত জবা
আমার জীবনে অনন্যা _
তাইতো মনের অগোচরে হৃদয়ে
লিখা হয়ে গেছে তোমার নাম ।।
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ ঘন্টা ২৮ মিনিট আগে