জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ

বশেফমুবিপ্রবির হল ত্যাগ করেছেন শিক্ষার্থীরা

চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত হয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয় সহ স্কুল ও কলেজের শিক্ষার্থী৷ আহত হয়েছেন শহস্রাধিক৷ শিক্ষার্থীদের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ায় ছাত্রলীগও। থমথমে অবস্থা বিরাজ করে ক্যাম্পাসগুলিতে৷ উদ্ভূত পরিস্থিতিতে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা।


এর আগে বুধবার (১৭ই জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য বশেফমুবিপ্রবি বন্ধ ঘোষণা করা হয়। একই মধ্যে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ থাকবে৷ 


বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বেগম নুরুন্নাহার হল থেকে শিক্ষার্থীরা বেডিংপত্র নিয়ে বের হয়ে যাচ্ছেন। কেউবা রিকশা ও অটোর জন্য অপেক্ষা করছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। 


আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায় দুটি হল সহ প্রশাসনিক ও একাডেমিক ভবন বন্ধ রয়েছে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের মাধ্যমে জানাজায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী সহ অন্যন্য শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাস ছেড়েছেন। অন্যদিকে নারী শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা ৬ টার আগেই হল ছেড়েছে।


শিক্ষার্থীরা বলেন, "এমন পরিস্থিতিতে পরিবার চিন্তার আছে আমাদের নিয়ে। গতকাল বিকেল থেকে বাসায় যাওয়ার জন্য পরিবারের সদস্যরা ফোন করছে। যাওয়ার ইচ্ছে ছিলো না কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় হল বন্ধের কারনে ছাড়তে বাধ্য হয়েছি৷ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর এমন নির্বিচারে গুলিবর্ষণ আর সহ্য হচ্ছে না, এ প্রাণ বিসর্জন বৃথা যাবে না, ইনশাআল্লাহ"

আরও খবর