‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

বিমান বাহিনী প্রধান সাতদিনের সফরে যুক্তরাজ্যে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-07-2024 02:41:20 am

সরকারি সফরে দুই সফরসঙ্গীসহ যুক্তরাজ্যের উদ্দেশে সোমবার ঢাকা ত্যাগ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। খবর আইএসপিআরের।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিফ অব দ্য এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটনের আমন্ত্রণে ১৬ থেকে ২৩ জুলাই যুক্তরাজ্য সফর করবেন।


সফরকালে বিমান বাহিনী প্রধান রয়্যাল এয়ার ফোর্স আয়োজিত লন্ডনে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার অ্যান্ড স্পেস চিফস কনফারেন্স-২০২৪’-এ যোগদান করবেন। কনফারেন্সে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ অপারেশন কৌশল, প্রশিক্ষণ, সামরিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মতবিনিময় করবেন।

এ ছাড়া, তিনি আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিতব্য পৃথিবীর অন্যতম একটি বড় এয়ার শো ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২৪’-এ যোগদান করবেন। সর্বশেষে বিমান বাহিনী প্রধান লন্ডনের ফার্নবরো শহরে অনুষ্ঠিতব্য ‘ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ার শো’ উদ্বোধনী অনুষ্ঠান পরিদর্শন করবেন। তিনি লন্ডনে অবস্থিত কানাডিয়ান হাইকমিশনে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের শতবর্ষীয় সংবর্ধনায় অংশগ্রহণ করবেন।


বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। সফর শেষে আগামী ২৪ জুলাই তিনি দেশে প্রত্যাবর্তন করবেন।

আরও খবর



deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে