নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

বৈঠকে ৫ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-07-2024 02:07:35 pm

কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। 


সোমবার বিকাল ৫টার দিকে উপাচার্যের নিজ বাসভবনে বৈঠক শুরু হয়। এতে বিভিন্ন হলের প্রভোস্ট অংশ নেন। 


বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো- শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন।সব প্রাধ্যক্ষ হলে অবস্থান করবেন। হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।


এছাড়া গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় বৈঠকে।  


এদিকে বৈঠক শেষে ভিসি মাকসুদ কামাল গণমাধ্যমকর্মীদের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা হলে অবস্থান করবেন। 


এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ তিন ঘণ্টায়ও থামেনি। 


ছাত্রলীগের নেতা-কর্মীরা রাত ৮টার পরেও হলের বাইরের সড়কে অবস্থান নিয়ে আছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ হলের বাইরে বের হলে তার ওপর হামলা চালাচ্ছেন। অন্যদিকে হলের ভেতর অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীরা।

আরও খবর