নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানের সভাপতি মোঃ মুসফিকুল আলম হালিম

 " বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, এবং র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং প্রতিশ্রুতি সমবায় সমিতির সভাপতি নাজিম কিবরিয়া এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন। সভায় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কল্যাণ কুমার ঘোষ, সোভা সমিতির সভাপতি আব্দুল মজিদ, উপজেলার দোহসুহ এলাকার ছাগল পালন সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ, আলোয়াখোয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ আজিজুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের প্রত্যেকটি গ্রামে সমবায় সমিতি গড়ে তুলবেন। এর মাধ্যমেই তিনি গ্রামীণ সুপ্ত প্রতিভা তুলে আনতে চেয়েছিলেন। দরিদ্র মানুষের অবস্থার উন্নয়নের পাশাপাশি নিজেদের উন্নয়ন করে সমবায় সমিতি। এর জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন।

জানা গেছে, উপজেলায় মোট ১৩৯টি সমবায় সমিতি রয়েছে। এর অধীনে ৫ হাজার ৯৭৯জন সদস্য রয়েছেন।

আরও খবর