পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায়

কেবল বিশেষ নয় প্রতিটা দিনই সাফল্যের চাবিকাঠি

মোঃ আসিফ আহমেদ ( Contributor )

প্রকাশের সময়: 05-07-2024 09:56:39 am


জীবনের প্রতিটা দিনই অপার সম্ভাবনাময়, সফলতার পিছনে থাকে প্রতিটা দিনেরই অগ্রনী ভূমিকা, প্রতিটা দিনই মানুষকে নতুন করে গড়ে, প্রতিটা দিনই ভ্রান্তের বিপরীতে অভ্রান্তিকে চিনতে শেখায়, দেখায় আত্মশুদ্ধির অবারিত সম্ভাবনা। স্রষ্টার কোনো দিবসই নির্দিষ্ট লক্ষ্য হাসিলের জন্য সৃজিত নয়, প্রতিটা দিবসই স্বার্থকতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সক্ষম। প্রতিটা দিনই স্রষ্টাকে চেনার, প্রতিটা ক্ষণই সৃষ্টিকে চেনার জন্য নির্মিত। 

যদি প্রতিটা দিনই আপনাকে সুচারুরূপে গড়তে পারে, দৃঢ় প্রত্যয়ী করতে পারে কর্মক্ষেত্রের প্রতিটা স্তরে। যদি প্রতিটা ক্ষণই আপনার সফলতার পথকে করতে পারে অতি মসৃণ, যদি প্রতিটা দিবসই আপনাকে কদর্যতাকে চিনতে শেখায় তাহলে কেন আপনি পশ্চিমা সংস্কৃতির স্রোতে গা ভাসিয়ে নিজের ক্ষতির পথকে সুগম করছেন? কেন জেনেশুনে নিজের ব্যক্তিত্ব ও শুদ্ধ চিন্তাধারাকে বিকৃত রূপ দিচ্ছেন?


প্রবৃত্তি নিয়েই ধরায় প্রতিটা জীব-অনুজীব উৎসারিত,কিন্তু সেখানে আমাদের মানুষের পার্থক্য শুধু জ্ঞানে। আর যে এই জ্ঞান দিয়ে নিজ স্বকীয়তাকে চিনতে পারে, বুঝতে পারে নিজের লক্ষ্য-উদ্দেশ্যকে তার কাছে তার জীবনতরী সামলে নেওয়া আর যাইহোক দুঃসাধ্য না। যে প্রতিটা দিনকে, প্রতিটা ক্ষণকে, প্রতিটা মুহূর্তকে পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করে, সফলতাও তাকে সর্বাবস্থায় সমীহ করতে বাঁধ্য। বৈরিতা হোক সব অন্ধকার অপসংস্কৃতির বিরুদ্ধে।


লেখকঃ আসিফ আহমেদ 

(শিক্ষার্থী), রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও খবর




6ad459daeeeb3-181026113210.webp
সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

১৫ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে


6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

১৬ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে