নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

কোহলির পর অবসরের ঘোষণা দিলেন রোহিতও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-06-2024 01:09:15 am

© সংগৃহীত ছবি

টি-২০ বিশ্বকাপ জিতে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন, এটিই দেশের হয়ে তার শেষ টি-২০ ম্যাচ। সেই ঘোষণার ২ ঘণ্টা না যেতেই অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মাও।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত তিনি জানান, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিচ্ছেন তিনি। রোহিত বলেন, এটাই ভারতের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। এরপরে আমি আর দেশের হয়ে টি-২০ খেলব না।



এরপর তিনি বলেন, এই সিদ্ধান্ত নেয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না। এই ফরম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল। এদিকে টি-২০ থেকে অবসর নিলেও অবশ্য ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন তিনি।



রোহিত জানতেন, এটাই তার শেষ সুযোগ। সেই কারণে ট্রফি জিততে এতটা মরিয়া ছিলেন তিনি। ভারত অধিনায়ক বলেন, যেদিন থেকে টি-২০ খেলেছি, উপভোগ করেছি। আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।



বিশ্বকাপ জিতে রোহিত বলেন, গত ৩-৪ বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তা এক কথায় বলে বোঝাতে পারব না। সত্যি বলতে, দলের প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে। এই জয় একটা দিনের নয়, গত ৩-৪ বছরের জয়।



তিনি আরো বলেন, ফাইনালে ওঠা ও তা জেতার ক্ষেত্রে পর্দার পিছনে অনেক কিছু ঘটে। গত ৩-৪ বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম। আমরা জিততে চেয়েছিলাম। এ রকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম। দলের সবাইকে নিয়ে আমি গর্বিত।



এর আগেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারতকে। বেশির ভাগ ক্ষেত্রে হতাশা সঙ্গী হয়েছে। কিন্তু দেওয়ালে পিছ ঠেকে গেলে তারা কী করতে পারেন তা এই ম্যাচে দেখিয়েছেন বলে জানিয়েছেন রোহিত।



ভারত অধিনায়ক বলেন, হারতে হারতে সবাই বুঝেছে, কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কী ভাবে ফিরতে হয়, সেটা আমরা দেখিয়েছি। যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসেবে খেলেছি।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৯ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে