ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দেশের ভেতর দিয়ে ভারতীয় রেল চলাচল নিয়ে বিএনপির বিরোধিতা, দেশের জন্য মঙ্গলজনক নয়'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-06-2024 08:02:52 am

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দেশের ভেতর দিয়ে ভারতীয় রেল চলাচল নিয়ে বিএনপি নেতাদের বিরোধিতা দেশের জন্য মঙ্গলজনক নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকাশক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকরণ। পৃথিবীর বহু দেশের মধ্যে এই রেলসংযোগ আছে, এগুলো নতুন কিছু নয়।


হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক রাখা হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। বেগম জিয়ার নামে মামলা আওয়ামী লীগ সরকার করেনি, করেছিল তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছে বলেই আদালত তাকে দণ্ড দিয়েছে।


২৮ জুন, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।


তিনি আরও বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহের লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে, যার ফলে লোডশেডিং হচ্ছে। আরেকটি হলো বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি। সরকারকে অনেক ভর্তুকিও দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে, দ্রুতই বিদ্যুতের সকল সমস্যা সমাধান হবে।


এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে