বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

গাজায় নিখোঁজ ২১ হাজার শিশু

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-06-2024 09:14:08 am

হামাস-ইসরায়েল সংঘাতে গত আট মাসের বেশি সময়ে গাজার প্রায় ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিল্ড্রেন। এসব শিশুর অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে বা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 


ব্রিটিশ এই সংস্থাটি বলেছে, গাজার বর্তমান পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব। তবে অন্তত ১৭ হাজার শিশুকে সঙ্গীহীন এবং বিচ্ছিন্ন বলে মনে করা হচ্ছে এবং আনুমানিক চার হাজার শিশু ধ্বংসস্তূপের চিচে নিখোঁজ রয়েছে, এছাড়া গণকবরেও অজানা সংখ্যক রয়েছে।



জানা গেছে, সংস্থাটি বিচ্ছিন্ন এবং পরিবারহীন শিশুদের সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপের উপর জোর দিয়েছে। তবে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই কাজ করা আরো কঠিন হয়ে পড়েছে।



এ ঘটনায় স্বাধীন তদন্ত ও জবাবদিহিতার আহ্বান জানিয়ে সংস্থার মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক জেরেমি স্টোনার বলেছেন, পরিবারগুলো তাদের প্রিয়জনের হদিস নিয়ে অনিশ্চয়তায়। কোনো অভিভাবককে তাদের সন্তানের মৃতদেহ খুঁজে বের করার জন্য ধ্বংসস্তূপ বা গণকবর খোঁড়া উচিত নয়। যুদ্ধক্ষেত্রে কোনো শিশু একা, অরক্ষিত থাকা উচিত নয়। কোনো শিশুকে আটক বা জিম্মি করা উচিত নয়।



এ সময় তিনি যেসব শিশু নিখোঁজ কিন্তু বেঁচে আছে, দুর্বল, গুরুতর সুরক্ষা ঝুঁকির সম্মুখীন তাদের খুঁজে বের করার প্রতি জোর দেন। তাদের রক্ষা করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার প্রতি জোর দেন তিনি।

আরও খবর

6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৫১ মিনিট আগে