আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

শ্রীমঙ্গলে আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এর সামন থেকে ১০ ফুট লম্বা এক অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও লোকালয় থেকে ধরা পড়লো ১০ ফুট লম্বা এক অজগর সাপ। 

রোববার (২৩ জুন) বেলা ২টার দিকে শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এর সামনে থেকে এ সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, রোববার (২৩ জুন) দুপুরে খবর পাই শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের আনসার ক্যাম্প সংলগ্ন এক বাড়িতে একটি সাপ দেখে এলাকার লোকজন রাসেল ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে আমি বন বিভাগের এফডি সুব্রত সরকার-কে সাথে এই বাড়ি থেকে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করি। সাপটি ধরার পড়ে অজগর সাপ বলে নিশ্চিত করা হয়। সাপটির আনুমানিক ওজন ১২-১৩ কেজি হবে এবং প্রায় ৯-১০ ফুট লম্বা হবে বলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল নিশ্চিত করেন।

 

এবিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনার ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দেশচিত্রকে জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন আজ আমাদের কাছে একটি অজগর সাপ অক্ষত অবস্থায় হস্তান্তর করেছে। বিকেলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।


প্রসঙ্গত, গতকাল শনিবার(২০ জুন) শ্রীমঙ্গল উপজেলার জেটি রোড থেকে একটি অজগর সাপ এবং একটি বেত আঁচড়া সাপ ও দুইটি চিল পাখি উদ্ধার করা হয়।

আরও খবর