ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জীবিত রাসেল ভাইপার ধরতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-06-2024 06:46:51 am

মেরে ফেললে হবে না, পরিবেশ সম্মত উপায়ে জীবিত অবস্থায় বিষধর রাসেল ভাইপার সাপ ধরতে পারলে তবেই দেয়া হবে ৫০ হাজার টাকা পুরস্কার। একদিন পরেই অবস্থান পাল্টে পুরস্কার দেয়ার বিষয়টি পরিস্কার করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।


 


আজ শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


 


এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি সভার বিবিধ প্রসঙ্গ আলোচনায় রাসেল ভাইপার সাপের উপদ্রবের বিষয়টি উঠে আসে। এরপর বিভিন্ন মিডিয়ায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। সবকটি গণমাধ্যমের খবরেই বলা হয়, কোতয়ালী থানা এলাকায় কেউ রাসেল ভাইপার সাপ মারতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এনিয়ে বন ও পরিবেশ কর্মীদের মাঝে অবশ্য আপত্তি উঠে। এরপরই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি পরিস্কার করা হয়।


 


জেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভায় আলোচ্যসূচির 'বিবিধ' পর্যায়ে বিষধর রাসেল'স ভাইপার সর্প প্রসঙ্গে জনস্বার্থে প্রতিকার সম্পর্কিত আলোচনা হয়। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ঘোষণা দেন যে, ফরিদপুর সদর উপজেলাধীন কেউ যদি নিজেকে রক্ষাকারী পোশাক সম্বলিত হয়ে এবং সব ধরনের সাবধানতা অবলম্বনপূর্বক জনস্বার্থে রাসেল'স ভাইপার সর্পটি জীবিতাবস্থায় ধরতে পারেন-তবে তাকে ৫০ হাজার টাকায় পুরষ্কৃত করা হবে।


 


দুর্ভাগ্যজনকভাবে, ভুল বুঝাবুঝির কারণে ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে বক্তব্যটি বিকৃত আকারে 'সাপ মারতে পারলে' হিসাবে প্রকাশিত হয়, যা অত্যন্ত দুঃখজনক।


 


এদিকে, বিষয়টি জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের মোবাইলে ফোন করলে তিনি জানান, হয়তো বিষয়টি বলার ভুল কিংবা বোঝার ভুল হতে পারে। তবে বিষধর হলেও এসব সাপ পরিবেশের বাস্তু সংস্থানের একটি অংশ। কিন্তু বর্তমানে ফরিদপুরের চরের মানুষেরা ভিষণ আতঙ্কগ্রস্থ এ নিয়ে।এজন্যই আমরা সবাইকে সতর্ক হতে এ ঘোষণা দিয়েছি। তবে সাপ মারা যাবেনা, জীবিত অবস্থায় ধরতে পারলে তাকে পুরস্কার দেয়া হবে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে