আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

ভারতের শিল্পপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-06-2024 02:05:39 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের শিল্পপতিদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।


২১ জুন, শুক্রবার রাতে নয়াদিল্লির তাজ হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


এর আগে সন্ধ্যায় একই হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।


শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জয়শঙ্কর লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। তাঁর এই সফর আমাদের দু’দেশের স্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ককে জোরদার করবে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকেলে নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। দেশটির নতুন সরকার গঠনের পর এটিই কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর।


মাত্র ২৬ ঘণ্টার সফরে প্রতিবেশীর আমন্ত্রণে ১৫ দিনেরও কম সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলেন দিল্লিতে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি।


বিমান থেকে নেমে ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান, দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


লালগালিচার অভ্যর্থনা পর্বে ছিল ভারতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত শিল্পীদের আগমনী নৃত্যের পর তাদের সঙ্গে ফটোসেশন করেন প্রধানমন্ত্রী।


এরপর সুসজ্জিত গাড়িবহরে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে। অতিথি সরকারপ্রধানের জন্য তাজ প্যালেসকেও সাজানো হয় ভিন্ন আঙ্গিকে।


শনিবার (২২ জুন) মোদি-হাসিনা শীর্ষ বৈঠকের পাশাপাশি দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী।


রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা এবং ‘গার্ড অফ অনার’ দেয়া হবে। ওই দিনই রাজঘাটে গান্ধীর সমাধিসৌধে গিয়ে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। ওই বৈঠকের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক মউ (সমঝোতাপত্র) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এরপর হায়দরাবাদ হাউসে যাবেন প্রধানমন্ত্রী। ওই দিনই হাসিনার সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে হাসিনার।


সফরের শেষ দিন শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে তার সচিবালয়ে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন।


স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পালাম বিমানবন্দর থেকে নয়াদিল্লি ত্যাগ করবেন এবং রাত ৯টায় ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

আরও খবর