ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ নিঃসন্দেহে প্রশংসনীয়: চার্লস হোয়াইটল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-06-2024 02:51:24 am

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ ‘নিঃসন্দেহে প্রশংসনীয়’। তবে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ ও উপযুক্ত জনশক্তি।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরকে সমর্থন অব্যাহত রেখেছি। বাংলাদেশ সরকারের সঙ্গে ইইউয়ের পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব অব্যাহত রয়েছে।


রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সংস্কার ও শক্তিশালীকরণের অগ্রযাত্রায় ইইউ অবিচল অংশীদার।


ভিডিও বার্তায় তিনি বলেন, কৌশলগত বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং নীতি সহায়তার জন্য আমরা দেশটির জনগণকে দক্ষ করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছি।


ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করে প্রবৃদ্ধি ও সমৃদ্ধির নতুন সুযোগ উন্মোচন করতে পারে তরুণরা, যা সবার জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে। আসুন আমরা একসঙ্গে আরো দক্ষ, সহনীয় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করে যাই।


তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে দক্ষতা উন্নয়ন ও টিভিইটি খাতে উল্লেখযোগ্য অর্জনে ইইউ সন্তুষ্ট। এই সাফল্য এই সময়ে ইইউ ও বাংলাদেশ সরকারের মধ্যে সাধারণ দৃষ্টিভঙ্গি ও টেকসই অংশীদারিত্বের একটি প্রমাণ।


রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে আমাদের সহযোগিতাও এই অর্জনগুলো উপলব্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও খবর

6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে







6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৬ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে