অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-06-2024 02:48:40 am

মাতামেলা সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার এক চিঠিতে প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক সংসদ নির্বাচনে আপনার বিজয়, দক্ষিণ আফ্রিকার জনগণ আপনার নেতৃত্বে যে বিশ্বাস ও আস্থা রেখেছে তার প্রমাণ।


শেখ হাসিনা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতি আপনার অঙ্গীকার আপনার দেশে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে আপনার মহান নেতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে। আমি নিজেও এই সুযোগটি কাজে লাগাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস আপনার নেতৃত্বে, জাতীয় ঐক্যের সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দক্ষিণ আফ্রিকার উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে।


টিপু ও প্রীতি হত্যা মামলায় বিচার শুরু টিপু ও প্রীতি হত্যা মামলায় বিচার শুরু 

শেখ হাসিনা আরও লিখেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস থাকায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা রয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমাদের সহযোগিতা শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার উন্নয়ন ঘটাবে না বরং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক সমস্যাগুলোকেও সমাধান করবে।


তিনি লিখেন, ‘ফিলিস্তিনের প্রতি আপনার সরকারের অকুণ্ঠ সমর্থন এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতার জন্য আপনার দৃঢ় অবস্থানের জন্য আমি গভীরভাবে প্রশংসা করি।’


বাংলাদেশের প্রধানমন্ত্রী মাতামেলা সিরিল রামাফোসার সাফল্য, সুস্বাস্থ্য এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে আরেকটি মেয়াদ শুরু করার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেন।

আরও খবর