পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

সুন্দরগঞ্জে সাংবাদিক মিঠু'র মৃত্যুতে সাংবাদিক পরিবারে চলছে শোকের মাতম।

সুন্দরগঞ্জে সাংবাদিক মিঠু'র মৃত্যুতে সাংবাদিক পরিবারে চলছে শোকের মাতম। 

দৈনিক মানবজমিন পত্রিকার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রতিনিধি মশিউর রহমান মিঠু (৫৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মশিউর রহমান মিঠু উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের মৃত আজিজুল হক সরকারের ছেলে। 

স্বজনরা জানান, সাংবাদিক মশিউর রহমান মিঠু কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তিনি হার্ড অ্যাটাক করেন। এসময় পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। বিকেল ৩টার দিকে অবস্থার অবনতি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে, ভাই-বোনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান।

সাংবাদিক মশিউর রহমান মিঠুর মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহকর্মীরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ রাত ৯টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tag
আরও খবর