ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভয়ংকর রাসেলস ভাইপার ঢুকছে লোকালয়ে, এলাকাজুড়ে আতংক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-06-2024 02:39:29 am

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এখন আতংকের নাম ‘রাসেলস ভাইপার’। প্রায় প্রতিদিনই পদ্মা নদীর পাড়ে ও চরাঞ্চলে ভয়ংকর বিষধর এ সাপের দেখা মিলছে। সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা পোস্ট করছেন নিয়মিত।


কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়েও দেখা মিলছে। ফলে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।


বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার রামকৃঞ্চপুর এলাকায় পদ্মা পাড়ে একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে মারেন স্থানীয়রা। এসময় আরও একটি রাসেলস ভাইপারকে নদীতে ভেসে যেতে দেখেন তারা।


স্থানীয় বাসিন্দা সাগর সাহা জানান, পদ্মাপাড়ে হাঁটার সময় স্থানীয়রা নদীতে দুটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। একটি নদীর কিনারে ওঠে। আরেকটি নদীতেই ভাসতে থাকে। কিনারে ওঠা সাপটিকে স্থানীয়রা লাঠি দিয়ে তাৎক্ষণিকভাবে মেরে ফেলেন। কিন্তু পানিতে থাকা সাপটি স্রোতের সঙ্গে ভেসে চলে যায়।




তিনি আরও বলেন, ‘এতদিন ফেসবুকে রাসেলস ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে দেখতে পেলাম। সাপ দুটি নদীপাড়ে উঠছিল। খুবই ভয়ংকর ব্যাপার।’


এ বিষয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না বলেন, হরিরামপুরে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে বলে শুনতে পাচ্ছি। কিন্তু উপজেলায় সাপে কাটা রোগীদের ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ খুবই সীমিত। জেলার মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আশা করি অ্যান্টিভেনমের সরবরাহ বাড়বে।


তিনি আরও বলেন, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে দেরি না করে ১০০ মিনিটের মধ্যে সরাসরি হাসপাতালে নিতে হবে। সেক্ষেত্রে অ্যান্টিভেনম ইনজেকশনের কার্যকরী উপকার পাওয়া যাবে।


রাসেলস ভাইপার দেখামাত্র স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানালে তারা বিনামূল্যে সাপ উদ্ধার করে দেবেন বলে জানান সংগঠনটির সভাপতি রাজু আহমেদ।



তিনি বলেন, সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ের শিকার হবেন না। একইসঙ্গে ০১৭৮০৯৩২৭১৭ ও ০১৩১৩০৫৬২৫৫ নম্বরে যোগাযোগের অনুরোধ করেন তিনি।


গত তিনমাসে হরিরামপুর উপজেলার চরাঞ্চলে দেশের সবচেয়ে বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হযেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ পর্যন্ত অর্ধশতাধিক রাসেলস ভাইপার পিটিয়ে মেরে ফেলার খবর পাওয়া গেছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে