শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ইরানে হাসপাতালে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-06-2024 04:20:23 pm

ইরানের উত্তরাঞ্চলীয় একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দিনগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার (১৮ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।


গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় ৩৩০ কিলোমিটার (প্রায় ২০৫ মাইল) দূরে রাশত শহরের কায়েম হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। এতে ছয় নারী ও তিন পুরুষ মারা যান।




স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান শাহরাম মোমেনি জানিয়েছেন, হাসপাতালটির বেসমেন্টে থাকা নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোয়ায় নিহতরা ছাড়াও আটকে পড়েন ১৪০ জনেরও বেশি মানুষ। তাদের সবাইকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।


ইরানে প্রায়ই হাসপাতাল ও ক্লিনিকে আগুন লাগার খবর পাওয়া যায়, যার জন্য মূলত প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করা হয়।


এর আগে, গত বছরের নভেম্বরে দেশটির গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সেই ঘটনায় অন্তত ৩২ জন নিহত হন।


২০২০ সালে উত্তর তেহরানের একটি ক্লিনিকে গ্যাস লিকেজের ফলে হওয়া বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছিল। সূত্র: ডেইলি সাবাহ

আরও খবর