দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো ইসরায়েলির বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-06-2024 11:28:56 am

হাজার হাজার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনী সংগঠন হামাসের কাছে আটক জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় ব্যর্থতার কারণে সোমবার তারা এই বিক্ষোভ করে।

হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ পরিচালনা করছে তার বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাস্তায় নামছে। হাজার হাজার ইসরায়েলি সপ্তাহান্তে তেলআবিবে বিক্ষোভ করে আসছে। কিন্তু এবারে তারা ইসরায়েলি পার্লামেন্ট এবং নেতানিয়াহুর বাসস্থানের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্যে জেরুজালেম যায়। সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা ড্রাম, ভেুঁপু ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে এবং নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানায়। বৃদ্ধ, তরুণদের অংশগ্রহণে বিক্ষোভ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় যেন গাজা থেকে জিম্মিদের মুক্ত করে আনা যায়। জেরুজালেমে কেউ কেউ বলেছেন, গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে। একজন বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার মোশে সেন্ডারোভিচ (৭৩) বলেছেন, নেতানিয়াহুর প্রতিটি কাজই ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ৭ অক্টোবরের ঘটনার জন্যে তিনিই দায়ী। এদিকে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার সাথে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। কারণ, সংঘর্ষ চলাকালে নয় পুলিশ আহত হয়েছে।

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে