আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

লেগেছে ঈদের আঁচ,অভয়নগরে টুংটাং শব্দে মুখরিত কামারপাড়া

মুসলমানদের দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল-আযহা। আর মাত্র কয়েকদিন পরই কোরবানির ঈদ। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু জবাই করা। ঈদ-উল আযহাকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন যশোরের অভয়নগর উপজেলার কামার শিল্পের কারিগররা।

কোরবানি ঈদে গরু, ছাগল, মহিষ, উট কোরবানির পশু হিসেবে জবাই করা হয়। ঈদের দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কোরবানির পশু জবাই চলে। এসব পশুর গোশত কাটতে দা-বঁটি, ছুরি, ধামা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার অপরিহার্য। কেউবা অর্ডারকৃত আর কেউ নিজে লোহাদিয়ে ধারালো সমগ্রী তৈরী করছেন। যেহেতু কোরবানির পশু কাটা-কাটিতে চাই এসব ধারালো অস্ত্র। তাই তো কামাররা এখন এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

লোহা পুড়িয়ে তৈরি হচ্ছে দা-বটি ও চাপাতিসহ অন্যান্য সরঞ্জামাদি। কামার পাড়ায় এখন কারিগরদের যেন দম ফেলারও সময় নেই।

খাওয়া-দাওয়া ভুলে কাজ করছেন তারা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে কয়েকগুণ ব্যস্ততা বেড়ে যায় তাদের।

কোরবানির পশু জবাই ও মাংস কাটার দা, ছুরি, বটি, চাপাতি, ধামা-দা তৈরিতে ও পুরনো দা, ছুরিতে নতুন করে শান দিতে ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার হাট বাজারসহ বিভিন্ন পাড়ার কামার শিল্পীরা। কোরবানির ঈদ এসে পড়ায় পুরোদিন ব্যস্ততার মাঝেও গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে কামার শিল্পীদের।

সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানিতে নতুন দা, ছুরি, চাপাতি, বটি, চাকু তৈরির পাশাপাশি উপজেলার প্রতিটি পরিবারের পুরনো দা, ছুরি, বটি, চাপাতি, চাকুতে শান দিতে ভিড় করছে কামার শিল্পীদের কাছে।

আবার কেউ কেউ এসব যন্ত্রপাতি কিনতেও ভিড় করছে। এ সুযোগে তাদের কাজের দামও বেড়ে গেছে। অন্যান্য সময়ের তুলনায় দা, ছুরিতে শান দেওয়ার কদর বেড়েছে।

হাঁপরের কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে এসব কামারের দোকান। কেউ হাঁপর টানছেন, সেই হাঁপরে পুড়ছেন কয়লা, জ্বলছে লোহা। কেউ কেউ হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম।

আরও খবর