কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

নেপালের সাথে জয় এনে সতীর্থদের ঈদের খুশি বাড়িয়ে দিতে চাই - সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অনেকেই বাংলাদেশকে বাতিলের খাতায় রেখেছিল, সেই দলটি এখন সুপার এইটে খেলার একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছে গেছে৷ শেষ আট নিশ্চিতের মিশনে আগামী সোমবার বাংলাদেশ সময় ভোরে গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ যেদিন নেপালের বিপক্ষে খেলতে নামবে সেদিন দেশে পালিত পবিত্র  হবে ঈদ উল আজহা। তাই সেই ম্যাচে জিতে দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নেদারল্যান্ডের সাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, অবশ্যই নেপালের সাথে গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের। জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে যাব আমরা। যা আমাদের জন্য অনেক বড় অর্জন হবে। আমরা সেই ম্যাচের জন্য মুখিয়ে আছি। যেহেতু ঈদের দিন, আমরা যারা মুসলমান আছি তাদের জন্য অনেক আনন্দের দিন। আর বাংলাদেশের প্রায় সব ধর্মের মানুষেরাই সেই দিনটি উদযাপন করে। ঈদের দিনে তাদের মুখে হাসি ফোটাতে পারব বলে আশা করছি।

নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব। দীর্ঘ ১৯ ইনিংস পর হাফ-সেঞ্চুরির দেখা পাওয়া সাবেক অধিনায়ক ৪৬ বলে ৯ চারে ৬৪ রানের অপরাজিত কার্যকরী ইনিংস খেলেছেন। যদিও নিজের অফফর্ম নিয়ে কিছুই ভাবছিলেন না তিনি।

সাকিব বলেন,নিজেরটা নিয়ে কখনই চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনও এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি, সেটা ভালো লাগে। যেটা বললাম, আজকে হয়তো আমার দিন ছিল। সামনের ম্যাচে হয়ত অন্যকারও দিন আসবে।

ডি গ্রুপে এমন একটা অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে ৩ ম্যাচে ২ জয় নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ দল। সাকিবও তা মনেপ্রাণে বিশ্বাস করছেন-‘আমরা যে অবস্থায় আছি, সেই অবস্থা থেকে আমরা আত্মবিশ্বাসী। দল হিসেবে যেভাবে পারফর্ম করেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী। নেপালের সাথে জয় ছিনিয়ে এনে হাঁসি ফুটিয়ে তুলবো সমর্থকদের মাঝে।