পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

সুন্দরগঞ্জ থানায় মামলা-জিডি করতে লাগে না টাকা সম্বলিত প্লেট স্থাপন।


গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা ভবনের মূল দরজার পাশে ডিউটি অফিসারের রুমের সামনের ওয়ালে একটি নোটিশ প্লেট দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের। নোটিশ প্লেটে লেখা, ‘থানায় জিডি ও আইনী সেবা নিতে কোন প্রকার টাকা লাগে না এবং দালাল/টাউট /অসাধু ব্যক্তিবর্গের প্রবেশ নিষেধ।পুলিশ বলছে, মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই নোটিশ প্লেট  ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে এটি দেখে অনেকে পুলিশের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম পিপিএম বলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন পিপিএম স্যারের নির্দেশনা,আমরা মানুষের সেবার জন্য কাজ করি। কোন মানুষ যেন হয়রানির স্বীকার না হয়।যে মানুষ সমস্যায় পড়েছে সেই মানুষ যেন তাঁর কাঙ্ক্ষিত সেবা পায়। কোন দালাল বা কোন টাউটের খপ্পরে পরে যেন তার কোন অর্থনৈতিক ক্ষতি না হয়। মামলা ও জিডি এখন দুটোই অনলাইন সিস্টেম। মামলাটা থানায় দিতে হয় কিন্তু জিডির বিষয়টি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ  অনলাইনে করতে পারে। আমরা থানা থেকে শুধু এপ্রুভ করে দিবো । পরে তারা প্রিন্ট করতে পারবেন।সেই ক্ষেত্রে জিডির বিষয়টির সত্যতা থাকতে হবে কারণ জিডির ঘটনাটি আমার থানা এলাকায় হতে হবে। কোন কিছু হারিয়ে গেলে আমার থানা এলাকায় হতে হবে। যাতে করে কোন মানুষ যেন অযথা হয়রানি না হয় কোন টাউট বা দালালের খপ্পরে পরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এমনকি আমাদের দ্বারাও কোন মানুষ যেন হয়রানি না হয়। এ জন্য ওই নোটিশ প্লেট থানার মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে। থানায় ঢুকলে যে কারো চোখে পড়বে এটি। এতে করে থানায় মামলা ও জিডি করতে আসা কোন মানুষের সঙ্গে কেউ প্রতারণা করতে পারবে না।

Tag
আরও খবর