ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শাহীকে পবিত্র ঈদুল আজহায় ৪ লাখ টাকায় বেচতে চান মুকুল মিয়া

  
 
কুড়িগ্রামের উলিপুরের শাহীকে পবিত্র ঈদুল আজহায় ৪ লাখ টাকায় বেচতে চান মুকুল মিয়া। অনেক আদরের একটি হলেস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় শাহী। বয়স ২২ মাস। ওজনে ৫০০ কেজি। প্রাকৃতিক উপায়ে স্বাভাবিক খাবার খাওয়ায়ে তিনি হৃষ্টপুষ্ট করেছেন। এটাই উলিপুরের বড় আকারের কোরবানি যোগ্য ষাঁড়। প্রথম দিকে খাবার কম খেলেও এখন প্রতিদিন ৮০০ টাকার খাবার খাচ্ছে।উপজেলার থেতরাই এলাকার মুকুল মিয়া হোটেল ব্যবসার পাশাপাশি প্রতিবছর গরু মোটা তাজা করেন। এবারই তার বড় সাফল্য শাহী। একই একেই গ্রামের নাজমুল নামের আরো এক ব্যক্তি ছয়টি শাহিওয়াল জাতের  ষাঁড় মোটাতাজা করেছেন। তিনি জানান, আমি ২ মাস থেকে আড়াই মাস ধরে এসব লালন পালন করছি। গত তিন বছর ধরে মোটা তাজা করছি। এ পর্যন্ত লাভ হয়েছে কিন্তু কোন লোকসান হয়নি। তিনি দেড় লাখ থেকে ২ লাখ টাকায় এসব বিক্রির আশা করছেন। তবে তিনি জানান, খাদ্যের দাম বেশি হওয়ায়  মোটা তাজায় খরচ বেড়েছে।  উলিপুর উপজেলার মধ্যে বেশ কয়েকটি গরু বেচাকেনার হাট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, উলিপুর হাট, দূর্গাপুর হাট, থেতরাই হাট। এসব হাটে গিয়ে জানাযায়, ক্রেতারা বলছে গতবারের চেয়ে এবার গরুর দাম বেশি। কিন্তু  বিক্রেতারা বলছে গো-খাদ্যের দামের কারণে দাম বেশি চাওয়া হচ্ছে।
 হাটে একাধিক খামারি ও প্রান্তিক কৃষকরা জানান, গোখাদ্যের দাম তুলনামূলক বৃদ্ধি পাওয়ার কারণে কোরবানির পশুর দাম একটু চড়া যাচ্ছে। তবে হাটে মাঝারী ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। 
 উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, এ বছর উলিপুর উপজেলায় ৫৪ হাজার ৪টি প্রাণী মোটা তাজা করা হয়েছে। কিন্তু চাহিদা রয়েছে ৩৮ হাজার ১' শ ৫২ টি। উদ্বৃত্ত রয়েছে ১৫ হাজার ৮' শ ৫২ টি। উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুর হক জানান, আমাদের প্রাণী সম্পদ অফিস  কৃষকদের গরু মোটাতাজা করণসহ সব সময় পাশে থেকে পরামর্শ দিয়ে আসছে।
আরও খবর