নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নওগাঁর নিয়ামতপুর ছাতড়া হাটে অতিরিক্ত খাজনা আদায় করায় ইজারাদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

জরিমানা


নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া কোরবানির পশুহাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় ইজাদারকে ৪০ হাজার ও অনুমোদনবিহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা ফি নেওয়ায় দুই ব্যাক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (১০ জুন)সন্ধ্যায় নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাসের নেতৃত্বে হাট চলাকালীন সময় বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা আদায় করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস বলেন, ছাতড়া পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশী টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারদারের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লাইসেন্সবিহীন ও অনুমোদনবিহীনভাবে গরুর গর্ভ পরীক্ষা করে ( প্রাণিসম্পদ বিভাগ ফ্রি পরীক্ষার ব্যবস্থা রেখেছে) অবৈধভাবে টাকা নেয়ায় ২ জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে।

আরও খবর