নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র ‎ আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক

চেয়ারম্যান পদে মোহসিন ভাইস চেয়ারম্যান মেহেদী ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসিমা বিজয়ী



খুলনার কয়রায় স্থগিত হওয়া ৬ষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের জি এম মোহসিন রেজা । ৬৭ কেন্দ্রে মিলে  তিনি  পেয়েছেন ৩৫৯১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আনারস প্রতীকের এস এম শফিকুল ইসলাম পেয়েছেন ২৭৩২৩ ভোট।  ঘোড়া প্রতীকের অনাদী সানা পেয়েছেন ৩৫৫৪ ভোট। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলো ৩ জন।


ভাইস চেয়ারম্যান পদে  তালা প্রতীক নিয়ে মোঃ মেহেদী হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৪০৬৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের মোঃ আরাফাত হোসেন পেয়েছেন ১৯৩৬৩ ভোট, চশমা প্রতীকের এস এম আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪৮৯২ ভোট,  বই প্রতীকের শেখ আঃ রশিদ পেয়েছেন ৪০০৪ ভোট, টিয়াপাখি প্রতীকের কমলেশ কুমার সানা পেয়েছেন ৩৭৫৫ ভোট, পালকি প্রতীকের আব্দুর রব খোকন পেয়েছেন ২৮১৭ ভোট, বৈদ্যুতিক বাল্ব প্রতীকের দিলীপ কুমার বৈরাগী পেয়েছেন ৩০১০ ভোট, মাইক প্রতিকের মোঃ দিদারুল ইসলাম পেয়েছেন ১৯১৩ ভোট,  উড়োজাহাজ প্রতীকের  মোঃ শফিকুল ইসলাম মোল্লা পেয়েছেন ১৭০০ ভোট। ভাইস চেয়ারম্যান পূরুষ পদে প্রার্থী ছিলো ৯ জন। 


অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে সাবেক  মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম পুননির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩৮৯১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী  ফুটবল প্রতীকের নিলীমা রানী চক্রবর্তী পেয়েছেন ১৬৭১৭ ভোট এবং কলস প্রতীকের আয়শা খাতুন পেয়েছেন ১৪০৫৮ ভোট,  রবিবার রাতে সহকারি রিটার্নিং অফিসার ও কয়রা উপজেলা নির্বাহী অফিসার জনাব বি এম তারিক উজ্জামান  এই ফলাফল ঘোষণা করেন।       


৭টি ইউনিয়ন নিয়ে গঠিত  কয়রা উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৩৭ জন। এর মধ্যে নারী ভোটার  ৮৮ হাজার ১৬ জন এবং পুরুষ ভোটার ৯০ হাজার ৩ শত ২০ জন। এছাড়া এই উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন । ভোট প্রদানের হার ৩৮.১৮ ভাগ।

Tag
আরও খবর


6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

১ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে