অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-06-2024 06:53:06 am

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, সাহসী ও গণমুখী হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট।


৮ জুন, শনিবার দুপুর ১২টার পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।


ওবায়দুল কাদের বলেন, মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য পূর্ণতা সম্পন্ন হবার কারণে ৬.৭৫ শতাংশ মূল্যস্ফীতি স্থির করা হয়েছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এ লক্ষ অর্জন সম্ভব হবে।


তিনি বলেন, চতুর্মুখী চাপ সামলাতেই এমন জনবান্ধব বাজেট। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী, নির্বাচনি ইশতেহারের সঙ্গে সংগতিপূর্ণ।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাজেটের মূল প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার। বাজেটের মূল লক্ষ্য চলমান সংকট ও অনিশ্চয়তা দূর করা। প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন সম্ভব হবে।


১৫ বছর আগের বাংলাদেশ ও ১৫ বছর পরের বাংলাদেশ উন্নয়নে আকাশ পাতাল পার্থক্য জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির সবশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল। আমাদের ভিক্ষার ঝুড়ি নিয়ে আমাদের কোন অর্থমন্ত্রী বিদেশে দৌড়ায় নি। তাহলেই বুঝতে পারেন দেশটা কোথায় পৌঁছেছে।


তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ৪০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে রেখে গেছে। শেখ হাসিনা সরকার ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ।


১৫ শতাংশ কর দিয়ে টাকা মূলধারায় আনার চেষ্টা করছি উল্লেখ করে তিনি বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। তবে এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। এটা প্রচলিত আইনেই সম্ভব। ট্যাক্স রিটার্ন তৈরি করাসহ বিভিন্ন কারণে অনেক সময় ট্যাক্স রিটার্নে সকল সম্পদ আসে না। এই টাকাটা মূলধারায় আনার জন্যই এই সুযোগ।


সংবাদ সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর