পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

টি টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার ঐতিহাসিক জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-06-2024 04:21:32 am

পারল না পাপুয়া নিউগিনি। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে গায়ানাতে লো স্কোরিং ম্যাচে উগান্ডা ৩ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি উগান্ডার প্রথম জয়।


পাপুয়া নিউগিনির (পিএনজি) দেওয়া ৭৮ রানের লক্ষ্য উগান্ডা টপকে গেছে ১০ বল হাতে রেখে।


প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে মাত্র দ্বিতীয় ম্যাচেই ঐতিহাসিক জয় তুলে নিল ব্রায়ান মাসাবার দল। আগের ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ধীরগতির ইনিংস খেলার রেকর্ড গড়েছিলেন উগান্ডার রিয়াজাত আলি শাহ। আজ খেললেন তেমন আরেকটি ইনিংস। তবে এবার তার সময় উপযোগী ইনিংসে জয় পেয়েছে আফ্রিকা অঞ্চলের দলটি।এর আগে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল উগান্ডা। আর পাপুয়া নিউগিনি হেরেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে।


বিশ্বকাপের অভিজ্ঞতায় উগান্ডার চেয়ে এগিয়ে ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনি, দ্বিতীয়বার খেলছে তারা। এবার উইন্ডিজের বিপক্ষে ভালো করায় উগান্ডার সঙ্গে পিএনজিই ছিল ফেভারিট।


লক্ষ্য অল্প হলেও ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে ৩ উইকেট হারায় উগান্ডা। দলীয় ২৬ রানে ৫ উইকেট! এরপর ধীরগতিতে খেলেছে তারা। ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন রিয়াজাত ও জুমা মিয়াগি। ১৬ বলে ১৩ রান করে জুমা আউট হলে জুটি ভাঙে।


৭৫ রানের সময় রিয়াজাত আউট হলে আবার শঙ্কায় পড়ে উগান্ডার জয়ের স্বপ্ন। রিয়াজাত খেলেন ৫৬ বলে ৩৩ রানের ইনিংস। একটি মাত্র চারের মার ছিল রিয়াজাতের ইনিংসে। উগান্ডার ইনিংসে এই দুজনই দুই অঙ্কের ঘরে রান করেছেন।


অধিনায়ক ব্রায়ান মাসাবাকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন কেনেথ ওয়াইসওয়া। ১৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন কেনেথ।


তার আগে টস জিতে মাসাবার বোলিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন উগান্ডার বোলাররা। ৪৩ বছর বয়েসী ফ্রাঙ্ক এনসুবুগার দারুণ বোলিং করেন। তিনি ৪ ওভারে ২ মেডেনসহ ৪ রানে নেন ২ উইকেট। এছাড়াও ২টি করে উইকেট নেন রামজানি, জুমা, আর কসমস কুয়েটা।


উগান্ডার বিপক্ষে পাপুয়া নিউগিনির ৩ জন দুই অঙ্কের ঘরে রান করেন। লেগা সিয়াকা ১২, হিরিহিরি ১৫ ও কিপলিন ডরিগা ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান।


সংক্ষিপ্ত স্কোর:


পাপুয়া নিউ গিনি: ১৯.১ ওভারে ৭৭ (আসাদ ০, টনি ১, বাউ ৫, সিয়াকা ১২, হিরি ১৫, আমিনি ৫, ডোরিগা ১২, সোপের ৪, ভানুয়া ৫, নাও ৫, কারিকো ০*; রামজানি ৪-১-১৭-২, কিয়ুটা ৩.১-০-১৭-২, মিয়াজি ৪-০-১০-২, মাসাবা ৪-০-১৭-১, সুবুগা ৪-২-৪-২)


উগান্ডা: ১৮.২ ওভারে ৭৮/৭ (মুসাকা ০, সেসাজি ১, ওবুয়া ১, রিয়াজাত ৩৩, রামজানি ৮, নাকরানি ০, মিয়াজি ১৩, ওয়াইসওয়া ৭*, মাসাবা ০*; নাও ৪-০-১৬-২, ভানুয়া ৪-০-১৯-২, সোপের ৪-০-১৩-১, আসাদ ২-০-১০-১, কারিকো ৪-০-১৮-০, আমিনি ০.২-০-২-০)


ফল: উগান্ডা ৩ উইকেটে জয়ী


ম্যান অব দা ম্যাচ: রিয়াজাত আলি শাহ

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে