জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

তরুণ মেধাবীরা বিদেশে পাড়ি দিচ্ছেন কেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2024 02:03:23 am

◾নিয়ন মতিয়ুল : দেশে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে তরুণদের তৈরির পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলোতে সংকুচিত। ভালো গবেষণা, মৌলবিজ্ঞান চর্চা, উদ্ভাবন, কর্মসংস্থান নিয়ে বহুমুখী পরিকল্পনা নেই। শিক্ষাক্রম তৈরিতে ভালো শিক্ষাবিদের প্রচণ্ড অভাব। ঘুষ আর রাজনৈতিক প্রভাব ব্যতীত ভালো শিক্ষক নিয়োগে আগ্রহ নেই। যেসব অদম্য তরুণ এতশত প্রতিকূলতা সঙ্গী করেও গবেষক বা বিজ্ঞানী হয়ে উঠছেন, তারা প্রায় সবাই দেশ ছাড়ছেন। উন্নত দেশে গিয়ে বিস্ময়কর গবেষণা, উদ্ভাবন আর মেধার স্বাক্ষর রাখছেন। দেশ তাদের উপযুক্ত মূল্যায়ন বা কাজের পরিবেশ দিতে পারছে না।


এক সমীক্ষা বলছে, দেশে শিক্ষিত তরুণদের প্রায় অর্ধেক বা ৪২ শতাংশই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চান। অনিশ্চিত আর্থসামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ, দক্ষতা অনুযায়ী চাকরির বাজার তৈরি না হওয়া, গুণগত শিক্ষা ও প্রশিক্ষণের স্বল্পতা, উদ্ভাবন আর উদ্যোক্তা হওয়ার সুযোগের অভাব এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কায় তারা বিদেশে পাড়ি জমাতে আগ্রহী। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড জাস্টিস সেন্টারের ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে ২০২৩’ শীর্ষক সেই যৌথ সমীক্ষায় জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং অভিপ্রায় বিষয়ে তরুণদের আকাঙ্ক্ষা আর উদ্বেগ- দুটোই উঠে এসেছে। (সূত্র: বণিকবার্তা, ১৭.১১.২০২৩)।


বলতে কি, যেসব মেধাবী তরুণ দেশে বিভিন্নখাতে কর্মরত তারা চারপাশের অসুস্থ, দূষিত কর্মপরিবেশে নিজেদের অভিযোজিত করতে গিয়ে হয় মূল্যবোধ হারাচ্ছেন, নয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এসবের পেছনে যে রাজনীতির দুর্গন্ধযুক্ত আবর্জনা রয়েছে তা বলাই বাহুল্য। বিদ্যমান রাজনীতি দশকের পর দশক ধরে হিংসা, সহিংসতা, ঘৃণার বীজ বপন করে চলেছে। দলগুলো পরস্পরকে প্রতিরোধ করতেই সব শক্তি, মেধা ক্ষয় করছে। জ্ঞানভিত্তিকসমাজ বিনির্মাণে বৈশ্বিক যে দৃষ্টিভঙ্গি অর্জন জরুরি সে বিষয়ে মনোযোগ দেয়ার সক্ষমতা কমে আসছে দলগুলোর।


মূলত, প্রচলিত অসুস্থ রাজনীতি উন্নত রুচি তৈরি, অসাম্প্রদায়িক মনন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে একেবারেই অক্ষম। বিশ্বমানের নতুন প্রজন্মের বিকাশে অবদান রাখায় একেবারে পেছনের সারিতে। দেশীয় শিল্পখাতের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয় সিলেবাসের কোনো সমন্বয়ই নেই। দেশে উচ্চশিক্ষিত বেকারদের উপচে পড়া ভিড় থাকলেও দক্ষ জনবলের সংকটে ভুগছে শিল্পখাত। ফলে রিজার্ভ ক্ষয় করে বিদেশি এক্সপার্টদের ভাড়া করতে হচ্ছে। অথচ উন্নত-সুস্থ-স্বাস্থ্যকর জীবন ব্যবস্থার টানে আমাদের এক্সপার্ট আর ট্যালেন্টরা গণহারে বিদেশে পাড়ি জমাচ্ছেন।


রাজনীতির মূলধারাই সবচেয়ে বেশি নষ্ট আর কলুষিত করছে নতুন প্রজন্মকে। রাজনীতির নামে যে আদর্শহীনতা, মেধাহীনতা, বন্যতা, ঘৃণা, হিংস্রতার চর্চা চলছে তা কখনই মূলধারার ঐতিহ্যকে সুরক্ষা দিতে সক্ষম নয়। বর্তমান ছাত্ররাজনীতিতে আদর্শ বা দৃষ্টিভঙ্গি অর্জনের গভীরতা নেই। বিশ্বাস আর যুক্তির পার্থক্য করতে পারছে না তারা। এমন কাঠামোর বদল না ঘটলে আগামী শত বছরেও দেশীয় রাজনীতির এই চরিত্রের বদল যে ঘটবে না তা শতভাগ নিশ্চিত।


আমাদের প্রিয় সন্তানদের মধ্যে যারা বর্তমানে দেশীয় রাজনীতির পঠন-পাঠনে ব্যস্ত তারা চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খেয়ে নেয়া আধুনিক জটিল বৈশ্বিক রাজনীতির হিসাব-নিকাশের পাঠোদ্ধারে আগ্রহী নয়। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য, বস্তাপচা বহুলচর্চিত বয়ানে আমাদের গণমাধ্যমগুলো রাজনীতির আবর্জনা দূর করার পদ্ধতি প্রয়োগে শুধু দুর্গন্ধই ছড়িয়ে দিচ্ছে।


লেখক : সাংবাদিক

আরও খবর


6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

৬ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে