সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ একাধিক মামলার আসামি আব্দুল করিম গ্রেফতার, আদালতে প্রেরণ সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম

বিষণ্ণতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে গড়ে তুলুন এই ৭ অভ্যাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2024 01:59:40 am

দীর্ঘদিন বিষণ্নতা আর দুশ্চিন্তার সঙ্গে লড়াই করেছেন। ব্রেন ফগ বা মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ না করা, মনোযোগ ধরে রাখতে না পারা, কাজের ‘ফোকাস’ হারিয়ে ফেলা—এ রকম নানা সমস্যায় ভুগেছেন। এই সাত অভ্যাস তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে।


বিষণ্ণতা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এই সাত অভ্যাস গড়ে তুলতে পারেন। জেনে নিন অভ্যাস সমূহ-


১. নিয়মিত ধ্যান করা। ধ্যান চাপ কমায়, মনে প্রশান্তি আনে আর মানসিকভাবে সচেতন বৃদ্ধি করে।


২. নিজেকে সৃজনশীল কাজে যুক্ত রাখার কোনো বিকল্প নেই। নিজেকে ব্যস্ত রাখুন। যখন আপনি কেবল ‘কনজিউম’ করতে থাকেন, তখনই দুশ্চিন্তা জড়ো হতে থাকে। যখন আপনি কিছু তৈরি করেন, তখন দুশ্চিন্তা আপনাকে ছেড়ে যায়।


৩. মাঝে মাঝে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে নিজের সঙ্গে জুড়ুন। সপ্তাহে অন্তত একবার বা দুবার এমন কিছু সময় রাখুন, যে সময়ে আপনি কিছুই দেখবেন না, শুনবেন না, পড়বেন না, কেবল ভাববেন। নিজেকে মাঝেমধ্যে এভাবে ‘বিযুক্ত’ করলে যেকোনো কিছু অল্প সময়ে অনুধাবন করা সহজ হয়।


৪. ব্যায়াম করুন। আশপাশের পার্কে কোনো একটা গ্রুপে যোগ দিন। সকালের স্বাস্থ্যকর হাওয়া খাওয়ার পাশাপাশি অন্যদের সঙ্গে সামাজিকীকরণটাও হবে। মানুষের সঙ্গে মিলেমিশে থাকা খুবই জরুরি। যখনই আপনার বিষণ্ন লাগবে, কোনো একজন কাছের মানুষের সঙ্গে গল্প করুন। দেখবেন, অনেকটাই হালকা লাগছে। অন্যের ভালোমন্দের সঙ্গে মিলেমিশে থাকলে নিজের হতাশা, বিষণ্নতা চেপে ধরার সুযোগ পায় না। তা ছাড়া, শারীরিক পরিশ্রম করলে হ্যাপি হরমোন নিঃসৃত হয়। ফলে বিষণ্নতা উবে যায়।


৫. প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান। একই সময়ে উঠুন। বিছানায় ফোন নিয়ে যাবেন না। সন্ধ্যের পর কোনো ক্যাফেইন নেবেন না। বেডরুম যেন ঠান্ডা আর অন্ধকারাচ্ছন্ন হয়। ঘুমানোর তিন ঘণ্টার ভেতর কোনো ভারী খাবার খাবেন না।


৬. আপনাকে অবশ্যই মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমাদের নিজেদের মাথার ভেতরকার দুশ্চিন্তা আমাদের বাস্তবতা থেকে বেশি কষ্ট দেয়। তাই অন্যের সঙ্গে আপনার সমস্যা নিয়ে কথা বললে সেটা আমাদের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়। তবে অবশ্যই সেই মানুষটা সে রকম নির্ভরশীল হতে হবে। আমার ক্ষেত্রে সেই মানুষটা ছিল থেরাপিস্ট। আপনার ক্ষেত্রে পরিবারের কোনো সদস্য বা বন্ধু অথবা যে কেউ হতে পারে। যাকে আপনি ভরসা করতে পারেন।


৭. প্রতিদিন নেতিবাচক হাজারো চিন্তা আপনার মাথায় উঁকি দেবে। আপনাকে সেগুলো ঝেঁটিয়ে বিদায় করতে হবে। নেতিবাচকতাকে মাথার ভেতর বাসা বাঁধতে দেবেন না। এক দিনে এটা হবে না। ওপরের ছয়টা বিষয় আপনি যদি মেনে চলেন, তাহলে নেতিবাচকতাকে দূর করার মতো মানসিক অবস্থায় আপনি পৌঁছে যাবেন। তবে কোনোকিছু থেকেই তাৎক্ষণিকভাবে কোনো ফলাফল আশা করবেন না। দুর্ঘটনা হুট করে ঘটে! অপর দিকে, ভালো কিছু ঘটতে সময় লাগে।

আরও খবর



697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৯৩ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৯৭ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৬৭ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৭৬ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৭৮ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে