আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

আক্কেলপুর জোরা খুনের আসামী রুবেল গ্রেপ্তার


গত সোমবার (২৭মে) জয়পুরহাটের আক্কেলপুরে বিদেশ থেকে শ্বাশুড়ির পাঠানো টাকা না দেওয়ায় স্ত্রী ও খালা শ্বাশুড়িকে হত্যা করে পালিয়ে যায় জামাই রুবেল হোসেন(৩৬)। আক্কেলপুর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে ২জুন রোববার বগুড়া জেলার গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়নের মাসুন্দী গ্রাম থেকে রুবেলকে গ্রেফতার করে। রুবেল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।রুবেলের স্ত্রী মৌ আক্তার মিতু (২৫) এর  মা কমলা বেগম সাত বছর আগে গৃহপরিচারিকা হিসেবে সৌদি আরব যান। তিনি মেয়েকে উপজেলা সোনামুখী ইউনিয়নের হলহলিয়া নিজের গ্রামে জমি কিনে জামাই মেয়েকে বাড়ি করে দেন। সৌদি আরব প্রবাসীনী কমলা বেগম তার মেয়ে মৌ আক্তার মিতুকে প্রতিমাসে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা করে পাঠাতেন। ঘাতক রুবেল বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে মিতুর কাছ থেকে জোর পূর্বক টাকা নিতো। প্রতি মাসের মতো গত মাসেও টাকা পাঠিয়েছিলেন। রুবেল সেই টাকা চেয়ে, না পেয়ে মিতুর সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে রুবেল ছুরি বের করে মিতুকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করতে থাকে। এমন সময় মিতুকে বাঁচাতে তার বড় খালা  আলেয়া বেগম (৬০) ও খালাতো ভাই নিরব হোসেন(২১) বাঁচাতে এগিয়ে আসলে খালা আলেয়া বেগমকে পেটে ও শ্যালক নিরবের হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রুবেল। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় পথিমধ্যে মিতুর বড় খালা আলেয়া বেগম মারা যায় এবং মিতুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য  অ্যাম্বুলেন্স যোগে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপচাঁচিয়া নামক স্থানে সেও মারা যায়। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন হোসেন জানান, ডবল মার্ডার ঘটনার পর থেকে আমরা রুবেলকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের সোর্স নিয়োগ করি ও গ্রেফতারের চেষ্টা চালায়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুবেল বগুড়া জেলার গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়নের মাসুন্দী গ্রামের মোঃ ইয়াকুব আলীর সাঙ্গে দেখা করতে আসছে। সে পুলিশ যাওয়ার খবর পেয়ে পালানোর চেষ্টা করে। আমরা অফিসার ও ফোর্সের সহযোগীতায় তাকে দ্রুত মাঠ থেকে গতকাল বিকেল ৫টায় গ্রেফতার করি। রুবেল থানা হেফাজতে রয়েছে। আজ তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।  ওসি আরও জানান, রুবেল হোসেন হত্যার ব্যাপারে শিকার করেছে।

Tag
আরও খবর