‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

ঈদের আগের মাসে বেড়েছে রেমিট্যান্স

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-06-2024 04:16:54 pm

পবিত্র ঈদুল আজহার আগে সদ্যবিদায়ী মে মাসে ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৭ টাকা ধরে) যার পরিমাণ ২৬ হাজার ৩২৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার। 


সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। আর গত বছরের একই সময়ে (মে ২০২৩) রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বলছে, ডলারের মূল্যবৃদ্ধি প্রবাসীদের উৎসাহিত করছে। সেই সঙ্গে কোরবানির ঈদ থাকায় মে মাসে রেমিট্যান্স বেড়েছে, যেটা জুনেও অব্যাহত থাকবে।


বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, চলতি মাস জুনে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। কোরবানির প্রস্তুতি হিসেবে পরিবারের কাছে প্রবাসীরা মাসটিতে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। আবার ডলারের দর একদিনেই সাত টাকা বেড়ে যাওয়ায় প্রবাসী আয় বৈধপথে পাঠাতে উৎসাহিত হচ্ছেন তারা। এসব কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে এটি আরও বাড়তে পারতো বলে জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কাজ করছে। আগামীতে আরও বেশি বেশি প্রবাসী আয় আসবে বৈধপথে। আবার ঈদের মাস হিসেবে জুনেও রেমিট্যান্স বাড়ার প্রবাহ অব্যাহত থাকবে।এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে প্রায় দুই হাজার ১৩৭ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ৯৪২ কোটি ডলার। সে হিসাবে আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের উল্লিখিত সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯৫ কোটি ডলার, এক্ষেত্রে প্রবৃদ্ধি ১০ শতাংশ।

আরও খবর



6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

৮ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে