অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 02-06-2024 02:14:06 am

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি বলেন, ‘একজন ব্যক্তির অপরাধের দায় কেনো পুরো পুলিশ বাহিনী নিবে? আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো কাজ করছে। পুলিশ পেশাদারিত্বের সাথে জঙ্গি ও সন্ত্রাস দমন করছে। এছাড়া করোনার সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী জীবন উৎসর্গ করে কাজ করছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাকে (বেনজীর আহমেদ) তো আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি। সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে? আমি এখনো সঠিক জানি না, সে আছে কিনা চলে গিয়েছে।

আমাকে জেনে কথা বলতে হবে। তিনি আছেন কিনা চলে গেছেন, আমি এখনো নিশ্চিত নই।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকান্ড অনুযায়ী মামলাটি হয়েছে ভারতে। আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মুল মামলাটি আমাদের থাকতো। তারা যদি পরামর্শ দেয় আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাব। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এবং হত্যার জন্য সহযোগিতা করেছে, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। যিনি নেপালে রয়েছেন, তাকে ফিরিয়ে আনতে সব রকমের ব্যবস্থা আমরা করছি। আমাদের এখন তদন্ত কাজ চলছে।


আরও খবর