দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গরমে ডাবের পানি নাকি আখের রস, কোনটায় পুষ্টি বেশি?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-06-2024 02:28:15 am

চলতি বছর মৌসুমের শুরু থেকেই তীব্র গরমে পুড়ছে সারাদেশ। বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় মানুষের প্রাণ যেন ওষ্ঠাগত। তীব্র এই গরমে তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীর সুস্থ রাখতে পানি পানের বিকল্প নেই।


আর তাই পানিশূন্যতা এড়াতে ও প্রশান্তি পেতে কমবেশি সবাই লেবুর শরবত, ডাবের পানি কিংবা আখের রস পান করছেন। গরমের এ সময় আখের রস ও ডাবের পানি অনেকের পছন্দ। এ দুটি উপকরণ শরীরের জন্য বেশ উপকারী।


তবে এই দুই পানীয়ের মধ্যে কোনটিতে পুষ্টির পরিমাণ বেশি তা, কি জানেন? চলুন জেনে নেই এই দুই পানীয়র পুষ্টির পরিমাণ।


◾আখের রস


আমাদের দেশে গরমের সময় আখের রস খুব সহজপ্রাপ্য একটি পানীয়। এতে রয়েছে ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ়, পটাশিয়াম, বিভিন্ন ধরনের ভিটামিন এবং সহজপাচ্য ফাইবার। যা শরীরের অনেক উপকার করে থাকে।


১. আখের রসে প্রচুর পরিমাণ ক্যালরি রয়েছে যা তাৎক্ষণিকভাবে শরীরকে চাঙ্গা করতে তুলতে পারে। যাঁরা দুর্বল বা ক্লান্ত থাকেন, তাঁরা খেলে উপকার পাবেন।


২. বিশেষ করে যাঁরা শরীরচর্চা করেন, তাঁদের জন্য আখের রস অনেক উপকারি। আখের রস চিবিয়ে খেলে মুখের ব্যায়াম হয়।


৩. জন্ডিস কমাতে আখের রস অনেক উপকারি বলে মনে করা হয়। যে কারণে অনেক আগে থেকেই আমাদের দেশে জন্ডিস রোগীদের আখের রস খাওয়ানোর প্রচলন রয়েছে।


৪. খাওয়ার রুচি কম এমন মানুষ আখের রস খেতে পারে। এর ফলে তাদের রুচি বাড়বে।


৫. তবে ডায়াবেটিস রোগীদের জন্য বেশি আখের রস খাওয়া ক্ষতিকর। কারণ এই রসে চিনি বা শর্করার মাত্রা বেশি থাকে। এছাড়া বেশি আখের রস খেলে শর্করার কারণে ওজন বেড়ে যেতে পারে।


৬. রাস্তার ধারে বা বাহিরে অপরিস্কার স্থানে মেশিনে ভাঙানো আখের রস খাওয়া উচিত নয়। এতে উপকারের বদলের স্বাস্থ্যের ক্ষতি হবে বেশি।


৭. গর্ভবতী নারীদেরও চিকিৎসকের পরামর্শ ছাড়া আখের রস পান না করাই ভালো।


◾ ডাবের পানি


শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অপরিহার্য ডাবের পানি। এতে থাকা রাইবোফ্লবিন, নিয়াসিন, থিয়ামিন ও পাইরিডোক্সিনের মতো উপকারী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ফলে জীবাণুরা সহজে সংক্রমণ ঘটাতে পারে না।


১. ডাবের পানি লো-ফ্যাটযুক্ত স্বাস্থ্যকর পানীয় এবং পটাশিয়ামের উৎস, যা শরীরের ফ্যাট বার্ন করে পেশি গঠনে সহায়তা করে।


২. পানিশূন্যতা রোধ করতে অনেক গুরুত্বপূর্ণ এই পানীয়। শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে কিংবা পানির ঘাটতি দেখা দিলে পুষ্টিবিদরা ডাবের পানি পানের পরামর্শ দিয়ে থাকেন।


৩. অতিরিক্ত গরমের সময় ডাবের পানি খেলে হিটস্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া তীব্র রোদে বের হওয়ার আগে ডাবের পানি খেলে মাইগ্রেন ব্যথার আশঙ্কা কমে যায়।


৪. ডায়রিয়া, হিট স্ট্রোক, অতিরিক্ত ক্লান্তি কিংবা দুর্বলতা কাটাতে এই পানি অতুলনীয়।


৫. ডাবের পানিতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকার কারণে যাদের রক্তচাপ এমনিতেই কম তাদের এই পানীয় বেশি না পান করাই ভালো।


৬. কিডনি রোগীদের ডাবের পানি খাওয়া থেকে বিরত থাকা উচিত। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।


৭. ডাবের পানি বেশিক্ষণ বাইরে রাখা উচিৎ না। ৪ থেকে ৬ ঘণ্টা খোলা রাখার পর ফেলে দেওয়া উচিত।


৮. শক্তির জোগান বা এনার্জি দেওয়ার ক্ষেত্রে ডাবের পানির চেয়ে আখের রস বেশি কার্যকরি।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৬ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৬ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৮ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে