নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আমদানিমূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে তেলের দাম বাড়াতে হচ্ছে'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2024 06:28:24 am

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জ্বালানি তেলের দাম ১ টাকা বা ২ টাকা বৃদ্ধি পাক তা সাধারণ মানুষের ওপর চাপ হয় কিন্তু আমদানিমূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে দাম বাড়াতে হচ্ছে।


৩১ মে, শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ।


তিনি তারেক রহমান প্রসঙ্গে বলেন, তারেক রহমানকে দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপি যে অরাজকতা করে তা বন্ধ হয়ে যাবে। কারণ এ দেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড সব বিএনপির নেতৃত্বে হয় এবং সেটা লন্ডনে বসে তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশেই হয়।


হানিফ আরো বলেন, এই বাংলাদেশের রাজনীতিতে যে অবক্ষয়, যে দুর্বৃত্তায়ন এর সবগুলোই সৃষ্টি হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর রাষ্ট্রক্ষমতা দখল করে। জিয়াউর রহমান তখন এ দেশের রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগকে ধ্বংস করতে তিনি সেই সময় মিজান চৌধুরীসহ অনেক রাজনীতিবিদদের টাকা দিয়ে দল ভেঙে ছিলেন। বাংলাদেশের রাজনীতির কলুষিত যত কাজ সবগুলো করেছিলেন জিয়াউর রহমান। সেই দলের একজন কর্মী মির্জা ফখরুলের এত বড় গলায় কথা বলার কোনো সুযোগ নাই।


হানিফ বলেন, একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা, মির্জা ফখরুলের এখন সেটাই হয়েছে। এই বাংলাদেশে যত অন্যায় অনিয়ম যত হত্যা খুন রাহাজানি সবই হয়েছে ২০০১ থেকে ২০০৬ সালে পর্যন্ত বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে হয়েছে।


এসময় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন সহ স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর