লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে: শি জিনপিং

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-05-2024 03:20:58 pm

ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে ফিলিস্তিনিদের অধিকার এবং মর্যাদার জন্য আরব দেশগুলোকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।


৩০ মে, বৃহস্পতিবার বেইজিংয়ে একটি ফোরামে সফররত আরব দেশগুলোর নেতা ও কূটনীতিকদের সাথে বৈঠকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের বিষয়ে একটি শান্তি সম্মেলনের আহ্বান জানান তিনি। ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকার আগ্রহও জানান প্রেসিডেন্ট শি।


শি বলেন, চীন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকে সমর্থন করে এবং আরও বিস্তৃত, কর্তৃত্বপূর্ণ এবং কার্যকর আন্তর্জাতিক শান্তি সম্মেলন সমর্থন করে।


চীনা প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের সংঘাত নাটকীয়ভাবে বেড়েছে। যুদ্ধ যেমন অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, তেমনই ন্যায়বিচারও স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না। ফিলিস্তিনের সার্বভৌমত্বকে সম্পূর্ণ সমর্থন জানায় বেইজিং। ফিলিস্তিনিদের জন্য আরও প্রায় ৬৯ মিলিয়ন ডলারের সহায়তা পাঠাবে চীন।


জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতেও ফিলিস্তিনকে সমর্থন যোগাচ্ছে চীন- এমনটিও জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি, আরব লিগের সদস্য রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।


প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আরব নেতাদের সাথে কাজ করতে চাই। বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মডেল হতে পারে চীন-আরব সম্পর্ক।


উইঘুর ইস্যুতে মুসলিম বিশ্বের সাথে দূরত্ব তৈরি হলেও এবার গাজা ইস্যুতে সোচ্চার চীন। সম্প্রতি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে তোড়জোড় শুরু করেছে বেইজিং। তেলআবিবের সাথে সম্পর্ক থাকার পরও যুদ্ধবিরতির দাবি জানিয়ে করা হয় ইসরায়েলের সমালোচনাও।


উল্লেখ্য, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ১৯৮৮ সালেই স্বীকৃতি দিয়েছে চীন।

আরও খবর