কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে চোর সন্দেহে হাত-পা বেঁধে পিটিয়ে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে উপজেলার কুল্লা ইউনিয়নের চরবর্দাইল গ্রামে। এঘটনায় ৫ জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে ধামরাই থানা পুলিশ। 


২৫ মে শনিবার ধামরাই থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়

এ ঘটনায় একটি হত্যা মামলা রজু করা হয়েছে বলে জানান ধামরাই থানা পুলিশ । 


এলাকাবাসীরা জানান, শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা  ইউনিয়নের চরবর্দাইল গ্রামের মোঃ হেলাল উদ্দিন ওরফে হেলালের ছেলে খলিল উদ্দিন, একই গ্রামের কিতাব আলীর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহ জনক ভাবে তাকে রাস্তা থেকে ধরে বাড়ির ভেতরে নিয়ে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে অত্যাচার করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এঘটনায়  মোঃ শহর আলী, ইসমাইল হোসেন ও মমিন মিয়ার নেতৃত্বে- ওই যুবককে হত্যা করার অভিযোগ করেছেন স্থানীয়রা। 


স্থানীয়রা আরোও জানান খবর পেয়ে খলিল উদ্দিন এর বাড়ির লোকজন, কিতাব আলী বাড়িতে গিয়ে শহর আলী ইসমাইল হোসেন ও মমিন মিয়ার হাতে পায়ে ধরে অনেক আকুতি মিনতি করলেও তারা অমানুষিক নির্যাতন চালিয়ে যায় যুবক খলিল উদ্দিন এর উপর। এতে অমানুষিক নির্যাতন সইতে না পেরে পরিবারের লোকজনের সামনেই ঘটনা স্থলে তার মৃত্যু হয় । 


এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ জানান চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার খবর শোনার সঙ্গে সঙ্গে এস আই মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে  ঘটনাস্থলে পাঠান এবং মরদেহের সুরতহাল  প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর