চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ঘনঘন লোডশেডিং হওয়ায় সাধারণ মানুষের অস্বস্তি।

ছবি সংগ্রহীত-
বলছিলাম গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কথা। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুর। তার উপরে ঘনঘন হচ্ছে লোডশেডিং, এ যেন এক জাহান্নামে পরিনতি হয়ে যাচ্ছে দেশ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দৈনিক ১০/২০ বার হচ্ছে লোডশেডিং। তীব্র গরম আর লোডশেডিং এর কারণে জনজীবনে শুরু হয়েছে এক চরম ভোগান্তি। এই ভোগান্তির শেষ কোথায়? 
লোডশেডিং এর কারণে শিক্ষার্থীদের যেমন লেখাপড়ার বিঘ্ন ঘটছে, তেমনি তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। 

বরমী ইউনিয়নে থাকা একাধিক কম্পিউটার কোচিং সেন্টার, যা মূলত বিদ্যুতের উপর নির্ভরশীল, এ কোচিং সেন্টার গুলোতে অতিরিক্ত লোডশেডিং এর কারণে ট্রেনিং প্রদানে বিঘ্ন ঘটছে। এছাড়াও লোডশেডিং আর গরমের কারণে ব্যবসা-বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়ছে। এই সময়ে বৃষ্টি না থাকার কারণে কৃষকের ফসলের জমিতে স্বেচ প্রদান করতে হয়। লোডশেডিং এর কারণে ফসলি জমিতে স্বেচ প্রদানেও বিঘ্ন ঘটছে। সময় মত ফসলি জমিতে সেচ প্রদান করতে না পারলে কৃষকের স্বপ্নের এই ফসল উৎপাদন গুড়েবালিতে পরিণত হবে। 

বরমী ইউনিয়নবাসীর অভিমত, চলমান এই বৈদ্যুতিক লোডশেডিং মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই চলমান এই লোডশেডিং কমানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সদয় ভূমিকা আশা করেন স্থানীয় জনগণ।
আরও খবর