গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক সার্ককে আরও গতিশীল ও কার্যকর করার পক্ষে বাংলাদেশ-মালদ্বীপ শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির লাখাইয়ে টানা বৃষ্টির কারনে উর্দুমুখী সবজি বাজার, ক্রেতাদের মাথায় হাত। মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য শাবিপ্রবিতে নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট অনুষ্ঠিত শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী ৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার রামপালে  খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন আদমদীঘিতে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার - ১ তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান কোচ নিয়োগ পরীক্ষায় ফেল, ফের বিজ্ঞপ্তি বিসিবির দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী পীরগাছায় নতুন জামে মসজিদে প্রথম জামাতে নামাজ আদায়ের উদ্বোধন বরিশাল: জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা-- ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ক্ষেপণাস্ত্র সঙ্কটের শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

আইপিএলের ফাইনালে কলকাতা-হায়দ্রাবাদের লড়াই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-05-2024 03:08:54 am

রাজস্থানকে বিদায় করে ফাইনালে জায়গা করে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ক্লসেনের ফিফটি ও বাকিদের ছোট ছোট অবদানে ১৮০ রানের আগে থামে হায়দ্রাবাদ।


তবে, এই রানই তাদের জন্য যথেষ্ট হলো দুই স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ ও আভিশেক শার্মার অসাধারণ বোলিংয়ে। রাজস্থান রয়্যালসের হৃদয় ভেঙে আইপিএলের ফাইনালে জায়গা করে নিল প্যাট কামিন্সের দল।


চেন্নাইয়ে শুক্রবার আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের জয় ৩৬ রানে। টস হেরে আগে ব্যাটিং করে ১৭৫ রানের পুঁজি গড়া দলটি রাজস্থানকে থামিয়ে দেয় ১৩৯ রানে।


শিরোপা নির্ধারণী ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে তাদের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল হায়দরাবাদ। আগামী রোববার চেন্নাইয়েই হবে শিরোপার লড়াই।


ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল হায়দরাবাদ। ২০১৬ সালে প্রথমবার ফাইনাল খেলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা। পরে দলটি ২০১৮ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায়।


হায়দরাবাদের এদিনের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শাহবাজ। ১৮ রান করার পাশাপাশি বাঁহাতি স্পিনে স্রেফ ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনে মাত্র ২৪ রানে ২ উইকেট নেওয়া আভিশেকের অবদানও কম নয়।


ব্যাট হাতে অবশ্য তেমন কিছু করতে পারেননি আভিশেক। হায়দরাবাদ ওপেনারকে ম্যাচের প্রথম ওভারেই ফেরান ট্রেন্ট বোল্ট। উইকেটে গিয়েই আগ্রাসী ব্যাটিংয়ে ২ ছক্কা ও ৫ চারে ১৫ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠি। চার বলের মধ্যে তাকে ও এইডেন মারক্রামকে ফেরান বোল্ট।অনেকটা সময় ক্রিজে থাকা ট্রাভিস হেডকে ঝড় তোলার আগেই ড্রেসিং রুমে পাঠান সান্দিপ শার্মা। আগের ম্যাচে গোল্ডেন ডাক পাওয়া বিস্ফোরক ওপেনার ১ ছক্কা ও ৩ চারে করেন ২৮ বলে ৩৪ রান। ১০ ওভার শেষে হায়দরাবাদের রান ভালোই ছিল, ৪ উইকেটে ৯৯।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই দারুণ এক ফিফটি উপহার দেন ক্লসেন। ৪ ছক্কায় ৩৪ বলে ঠিক ৫০ রান করেন দক্ষিণ আফ্রিকান কিপার-ব্যাটসম্যান। তার ইনিংসেই মূলত ১৭০ পার করে হায়দরাবাদ।


রান তাড়ায় ধুঁকতে থাকা টম কোলার-ক্যাডমোরের অস্বস্তি থামান প্যাট কামিন্স। আরেক প্রান্তে বিধ্বংসী ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন ইয়াশাসবি জয়সওয়াল। ৩ ছক্কা ও ৪টি চারে ২১ বলে ৪২ রান করা ওপেনার বাউন্ডারিতে ধরা পড়েন শাহবাজের বলে। পরের ওভারে আভিশেক ফিরিয়ে দেন সাঞ্জু স্যামসনকে।


এই দুই স্পিনার টিকতে দেননি রিয়ান পারাগ, রবিচন্দ্রন অশ্বিন ও শিমরন হেটমায়ারকে। ৯২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে কিছুটা টানেন ধ্রুভ জুরেল। ২ ছক্কা ও ৭ চারে ৩৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি, যা কেবল হারের ব্যবধানই কমায়।

আরও খবর







6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

৩৬ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে