নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জে তিন সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ছিনতাইয়ের মামলায় দুই আসামি কারাগারে

 সাতক্ষীরা জেলার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ছবি ও ভিডিও ধারণ এবং তথ্য সংগ্রহকে কেন্দ্র করে তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করা, মোবাইল ফোনে ধারণকৃত ছবি ও ভিডিও মুছে ফেলা এবং একটি ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক।


বৃহস্পতিবার (২৩ মে) মামলার ১নং আসামি তপু গাইন (৩৬) ও আব্দুর রশিদ গাজী (৪০) সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


মামলার বাদী 'দৈনিক আমাদের দেশ, দৈনিক আজকের সাতক্ষীরা ও গণ টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন জানান, উপজেলার উজিরপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে তপু গাইন এর বাড়িতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ চলছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারেন। গত ১৯ মে তিনি, সাংবাদিক আরাফাত আলী ও চাম্পাফুল এলাকার সাংবাদিক জিএম বারী ওই বাড়িতে যেয়ে ১০/১২ জন শ্রমিককে ময়দা মিশ্রিত পানিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করা অবস্থায় দেখতে পেয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের মধ্যে বিষয়টি জানতে পেরে উজিরপুর বাজার এলাকায় তপু গাইন, একই এলাকার নুনু গাজীর ছেলে আব্দুর রশিদ গাজী (৪০), ঘুষুড়ি গ্রামের মালেক গাজীর ছেলে আব্দুস সালাম গাজী (৪২) ও তাদের কয়েকজন সহযোগী তিন সংবাদকর্মীকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করে।


 এসময় রশিদ গাজীর নেতৃত্বে তপু গাইন ও আব্দুস সালাম সাংবাদিক আরাফাত আলী ও তার কাছে থাকা মোবাইল ফোন, ব্যুম এবং ক্যামেরা কেড়ে নিয়ে অপদ্রব্য পুশের ছবি এবং ভিডিও ডিলিট করে দেয়। এ ঘটনায় সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে তপু গাইন ও রশিদ গাজীসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ: ১৯/০৫/২০২৪ খ্রি.)।মামলা দায়েরের পর আসামিরা ২৩ মে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করেন। এ সময় তারা কালিগঞ্জ প্রেসক্লাব নামক একটি সংগঠনের প্যাড ব্যবহার করে কথিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট থেকে সাংবাদিক ও জিএম আব্দুল্লাহ আল মামুন এর বিপক্ষে একটি প্রত্যয়নপত্র নিয়ে বিজ্ঞ আদালতে দাখিল করেন।


 কিন্তু শুনানী শেষে বিজ্ঞ বিচারক নয়ন বিশ্বাস মামলার এক নম্বর আসামি তপু গাইন ও দুই নম্বর আসামি আব্দুর রশিদ গাজীর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক জিএম আব্দুল্যাহ আল মামুন।প্রসঙ্গত, ২০২২ সালের ২০ এপ্রিল চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে বাগদা চিংড়িতে পুশ সিন্ডিকেটের শক্ত ঘাঁটিতে অভিযান পরিচালনা করেন তৎকালীন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। সেদিন লক্ষাধিক টাকার অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্টের পাশাপাশি পুশ সিন্ডিকেটের অন্যতম হোতা আব্দুর রশিদ গাজীসহ ২ জনকে ১৫ দিনের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর জানতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুশের সাথে জড়িত আব্দুস সালাম, তপু গাইন, খোকাসহ আরও কযেকজন অসাধু ব্যবসায়ী। 

আরও খবর