আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা আদমদীঘিতে গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ সেনবাগে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত সেনবাগে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাংবাদিকদের সম্মুখে বাদী ও স্বজনদের মারধর বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭

উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন সাজাদুর রহমান তালুকদার

   কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাজাদুর রহমান তালুকদার।

 দ্বিতীয় ধাপে ২১ মে উলিপুর  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু  বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫০ হাজার ৪'শ ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোটর সাইকেল প্রতীকের বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু  ১৫ হাজার ৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও ঘোড়া মার্কা প্রতীকে এম কফিল উদ্দিন ৬ হাজার ৬'শ ৭৮ ভোট, দোয়াত কলম প্রতীকে মোঃ আহসান হাবিব রানা ৬ হাজার ৫'শ ৯৭ ভোট ও কাপ পিরিচ প্রতীকে সরদার মোঃ আল মামুন ২ হাজার ২'শ ২ ভোট পেয়েছেন।

 ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবু সাঈদ সরকার টিয়া পাখি প্রতীকে পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আজাহার আলী সরকার টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৪'শ ২১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 মহিল ভাইস চেয়ারম্যান পদে মতি শিউলি কলস প্রতীকে ২৮ হাজার ৮'শ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসতারী রহমান চন্দনা ফুটবল প্রতীকে ২৫ হাজার ৯'শ ৩০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোছাঃ রিপা বেগম হাঁস মার্কা প্রতীকে ২৩ হাজার ৮'শ ৪৮ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণা করেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি রিটার্নিং অফিসার আতাউর রহমান।

মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া উলিপুর  উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা ছিলো।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ  সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর কবির সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। 

আরও খবর