ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

এবার নজরুল পদক পাচ্ছেন যে চার গুণীজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদক-২০২৪ ঘোষণা করা হয়েছে।এ বছর নজরুলসংগীতে সংগীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।


১৯ মে রোববার উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এই পদকের জন্য চার গুণী ব্যক্তিকে নির্বাচিত করে পদকের জন্য গঠিত নির্ধারিত কমিটি। 

আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এই পদক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 


নজরুল জন্মজয়ন্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয়ভাবে উদ্‌যাপনের সঙ্গে সঙ্গে এবারই প্রথম জাতীয়ভাবে পালিত হতে যাচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এই অনুষ্ঠান ও নজরুল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। চার দিনব্যাপী অনুষ্ঠানে  উপাচার্য প্রতিদিনই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন, যা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম।


বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং বাংলা সাহিত্যের জাগরণের কবি, চির যৌবনের কান্ডারি, দ্রোহ, প্রেম ও সাম্যের চির উন্নত শির, অসাম্প্রদায়িক ভাবনায় নিমগ্ন সুরের বুলবুলি, সংগীত স্রষ্টা, কথাশিল্পী এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ২ জুন বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 


২৪ মে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৫ মে ২০২৪ তারিখ সকালে বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এর মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে। ২৬ মে  সকালে বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।

আরও খবর