মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা আদমদীঘিতে গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ সেনবাগে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত সেনবাগে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাংবাদিকদের সম্মুখে বাদী ও স্বজনদের মারধর বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ পলাশ থেকে নরসিংদী রাস্তা প্রশস্তকরনে যোগাযোগ ব্যবস্হায় আসবে নতুন দিগন্ত মধুপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা ও যাতায়াত ভাতা প্রদান

উলিপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গাড়িতে হামলার প্রতিবাদে শ্রমিকদের তিন ঘন্টা সড়ক অবরোধ

কুড়িগ্রামের উলিপুরে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কর্তৃক প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা ও চালককে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। শুক্রবার (১৭ মে) বিকাল থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘন্টা কুড়িগ্রাম-চিলমারী প্রধান সড়কের একাধিক স্থানে অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসতারি রহমান চন্দনা (ফুটবল প্রতীক) প্রচারনা শেষে পৌর শহরের এমএস স্কুল এ্যান্ড কলেজের সামনের সড়কে প্রাইভেট কার রেখে হোটেলে খাবার খেতে যান। প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মতি শিউলীও (কলস প্রতীক) প্রচারনা শেষে মাইক্রোবাস যোগে তার বাড়ির সামনে এসে নামেন। এ সময় প্রতিপক্ষ প্রার্থীর প্রাইভেট কার বাড়ির সামনের সড়কে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে মতি শিউলী ও তার লোকজন কারের চালককে মারধর করেন এবং গাড়িতে লাগানো নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলেন। এ ঘটনায় ফুটবল প্রতীকের প্রার্থী থানায় অভিযোগ করেন বলে জানা গেছে। এ উপজেলায় ২য় ধাপে আগামী ২১ মে  উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে প্রাইভেট কারের চালককে মারধরের ঘটনায় মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা শ্রমিক লাঞ্চনার বিচারের দাবীতে শুক্রবার (১৭ মে) বিকাল থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘন্টা কুড়িগ্রাম-চিলমারী সড়কের উলিপুর পোস্ট অফিস মোড় ও কোচ স্ট্যান্ডে সড়কের উপর আড়াআড়ি করে বাস রেখে অবরোধ করেন। অবরোধের কারনে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় ঢাকাগামী যাত্রীরা দূর্ভোগে পড়েন।

লাঞ্চিত প্রাইভেট কার চালক মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, আমি গাড়িতে বসে থাকা অবস্থায় মতি শিউলী ও তার লোকজন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে মারধর করেন। এ সময় তারা গাড়িতে লাগানো পোস্টার ছিড়ে ফেলেন এবং প্রার্থীর স্বজনদের উপর চড়াও হন। পরে পথচারীরা জড়ো হয়ে আমাদেরকে উদ্ধার করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসতারি রহমান চন্দনা বলেন, প্রাইভেট কারে আমার দুই শিশু সন্তানসহ ড্রাইভার বসে ছিল। এ সময় প্রতিপক্ষ প্রার্থী মতি শিউলী ও তার লোকজন গাড়ির চালকসহ আমার শিশু সন্তানদেকে মারধর করেন। এ ঘটনায় রাতেই থানায় মৌখিক অভিযোগ করেছি। শুক্রবার রিটানিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এই ন্যাকারজনক ঘটনার বিচার চাই।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মতি শিউলী প্রাইভেট কার চালককে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার  চালানো হচ্ছে। তারা নির্বাচনী মাঠে বিভিন্ন প্রকার নোংরামি কথাবার্তা বলে আসছে। বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারনা শেষে বাড়ির সামনে এসে দেখি ফুটবল প্রতীকের গাড়ি পার্কিং করা। এসময় আমার সমর্থকরা উত্তেজিত হয়ে তাদের রাগারাগি করেন। সেখানে কাউকে মারধর বা পোস্টার ছেড়ার ঘটনা ঘটেনি।

উলিপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু জানান, শ্রমিক লাঞ্চিত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছিল। পরে রাতে প্রশাসন ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দেয়ায় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।  

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, গাড়ির চালককে মারধরের অভিযোগ তুলে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সাথে আলোচনা করে সড়ক থেকে বাস সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।  সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর