দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ১ হাজার ১৭৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।
শনিবার (১৮ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ মে) থেকে নতুন দর কার্যকর হবে।
৬ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৯ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে