নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে বিষ প্রয়োগে করে মৌমাছির চাক বিনষ্ট

কালিগঞ্জের কৃষ্ণনগর বাজারে বিষ প্রয়োগে করে মৌমাছির চাক বিনষ্ট 


সাতক্ষীরা জেলা  কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলামের বাড়ির ঝুল বারান্দায় এক দিন আগেও ছিল মৌমাছির গুঞ্জন, দর্শনার্থীদের  সেলফি তোলার অনুষঙ্গ, কিন্তু ১৬ মে  বৃহস্পতিবার  ভোরের আলো ফুটতেই দেখা যায়  মৌমাছির ৪টি চাকের কয়েক লক্ষ মৌমাছি নিচে মৃত অবস্থায় পড়ে আছে। পোকাশুন্য চাকগুলো  ঝুলছে বেলকুনিতে।বাড়ির মালিকের ধারনা ১৫ মে বুধবার দিবাগত রাত্রের কোন এক সময় শত্রুতা বসত দুর্বৃত্তরা বিষ প্রয়োগে চাক সহ পোকাগুলো বিনষ্ট করে দিয়েছে। বাড়ির মালিক সহ স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিগত ১০ বছর যাবৎ বছরের ৮ মাস বাড়ি টির সামনের অংশে ৪টি‌ চাকে বসবাস করে কয়েক লক্ষ মৌমাছি। এলাকার লোকজন প্রায়ই দেখতে আসে মৌমাছির চাকগুলো । কেউবা  আসে চাক‌ গুলোর সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য । নজরুলের পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে অতিথির ন্যায় নিয়ম করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে আগমন আর প্রস্থান করে মৌমাছিগুলো। বাড়িটি বিগত ১০ বছর ধরে মৌমাছির বাড়ি হিসেবে পরিচিতি লাভ করেছে এলাকায় ।

কিন্তু আকষ্মিক এই বিষ প্রয়োগের ঘটনায়  হতবাক হয়ে গেছে কৃষ্ণনগর বাজার এলাকার বাসিন্দারা সহ  ক্রেতা বিক্রেতারা । তারা  প্রশাসনের কাছে  দুর্বৃত্তদের খুঁজে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।

আরও খবর