অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

তিন মাস অন্তর বিদেশি ঋণের প্রকল্পগুলোর কাজের অগ্রগতির প্রতিবেদন পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2024 10:06:20 am

বিদেশি ঋণে নেয়া প্রকল্পগুলো বাড়তি শ্রম দিয়ে দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করতে প্রতি তিন মাস অন্তর অগ্রগতির প্রতিবেদন পাঠানোরও নির্দেশনা দিয়েছেন তিনি।


১৬ মে, বৃহস্পতিবার আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) চূড়ান্ত অনুমোদন দিতে আয়োজন করা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।


সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার।


তিনি জানান, এনইসি সভায় আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা ও বিদেশি সহায়তা হিসেবে ১ লাখ কোটি টাকা সংগ্রহ করা হবে।


ব্রিফিংয়ে সচিব বলেন, এলডিসি উত্তরণের পর নমনীয় শর্তে বিদেশি ঋণের সুবিধা কমে যাবে। এর আগে বিদেশি সহায়তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অর্থনীতিকে এগিয়ে নেয়া সম্ভব।


তিনি এ সময় আরও বলেন, সক্ষমতার ঘাটতির কারণে এডিপতে বরাদ্দ অর্থের মাত্র ৭০% ব্যবহার করা হচ্ছে। এই হার বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।


সচিব আরও বলেন, প্রকল্পের আওতায় কর্মকর্তাদের নেয়া প্রশিক্ষনের সর্বোচ্চ ব্যবহারের নিশ্চিত দিয়েছেন প্রধানমন্ত্রী।


তিনি বলেছেন, কোন কর্মকর্তা বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়ে দেশে আসার পর তাকে সংশ্লিষ্ট খাতেই নিযুক্ত করতে হবে।


থানা ভিত্তিক ছোট উন্নয়ন প্রকল্প না নিয়ে মহাপরিকল্পনার আওতায় জেলাভিত্তিক বড় প্রকল্প নেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আবদুস সালাম।


তিনি বলেন, উপজেলাভিত্তিক ছোট প্রকল্প নেয়া হলে মনিটরিং ও মূল্যায়ন কঠিন হয়ে পরে।


প্রকল্প নেয়ার আগে মানসম্মত ফিজিবিলিটি স্টাডি নিশ্চিত করতে সভায় তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।


এছাড়া, সভায় ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করে এমন প্রতিষ্ঠানকে নিবন্ধিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছে।

আরও খবর