নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ইসলামপুর পৌর মেয়রের বিরুদ্ধে আনীত অনাস্থার প্রস্তাবের অভিযোগ ফের তদন্ত


জামালপুরের ইসলামপুর পৌর মেয়র মো. আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের অভিযোগের বিষয়ে ফের তদন্ত শুরু হয়েছে।


আজ মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় পৌর কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস মেয়ের বিরুদ্ধে আনীত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেন। 

এসময় পৌর কার্যালয়ে ১২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তবে দিনব্যাপী তদন্তকাজ চললেও অভিযুক্ত মেয়র আব্দুল কাদের সেখ তদন্ত কর্মকর্তার সামনে উপস্থিত হননি। 


পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল 

মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দ্বিতীয় দফায় অনাস্থা প্রস্তাব এনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব বরাবর ১১ কাউন্সিলর লিখিত আবেদন করেন। গত ৯ মে কাউন্সিলরদের পক্ষে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. দেলোয়ার হোসেন লেবু এবং মেয়র আব্দুল কাদের সেখ বরাবর 'মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের অভিযোগের বিষয়ে তদন্তকরণ' শীর্ষক এক নোটিশ প্রেরণ করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। 


ওই নোটিশে বলা হয়েছে, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে উল্লিখিত অভিযোগসমূহ (পৌরসভার বিভিন্ন কাজে স্বেচ্ছাচারী আচরণ, ইসলামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি বিজেসি গুদামে জোরপূর্বক অনুপ্রবেশ, বিজেসি'র সরকারি সম্পত্তি বেদখল ও কাচ্চাপ্রেসসহ বিভিন্ন মালামাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অপসারণ, মূল্যবান গাছপালা কর্তন, বিভিন্ন উন্নয়ন কাজে সীমাহীন দুর্নীতি, আইন বহিঃর্ভূতভাবে পৌরসভার কর্মচারী নিয়োগ ও লাইসেন্স প্রদান, বে-আইনীভাবে পরিষদের রেজুলেশন ছাড়াই বিভিন্ন প্রকল্প গ্রহণ ও টেন্ডার এবং নিম্নমানের কাজ হওয়া সত্ত্বেও কাজের বিল প্রদান) এর বিষয়ে আজ সকাল ১১ টায় ইসলামপুর পৌরসভায় তদন্ত অনুষ্ঠিত হবে।

এসময় অনাস্থা প্রস্তাবে সম্মত সকল কাউন্সিলরের উপস্থিতি থাকতে বলা হয়েছে। এছাড়া তদন্তকালে উভয়পক্ষকে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণাদিসহ উপস্থিত থাকতেও বলা হয়।


উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে জেলা প্রশাসকের কাছে প্রথমব্রের মতো অনাস্থা প্রস্তাব জমা দেন ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন পৌর কাউন্সিলর। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য কাউন্সিলররা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছেও লিখিত আবেদন করেন। 


গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর-১ শাখা) উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। 

গত ৬ মে সাময়িক বরখাস্তের ওই আদেশকে চ্যালেঞ্জ করে আব্দুল কাদের সেখের দায়েরকৃত একটি রিট আবেদন শুনানি শেষে মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ। 


পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া বলেন, 'মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাময়িক বরখাস্তকৃত মেয়রের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের

অভিযোগ তদন্ত করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস। দুর্নীতি প্রাণিত হওয়ায় মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসলামপুর পৌরবাসীর। আমরা আশা রাখি, পৌরবাসীর দাবি নিশ্চয় পূরণ হবে।'



মেয়র মো. আব্দুল কাদের সেখ বলেন, 'রিট আবেদনের প্রেক্ষিতে আমাকে সাময়িক বরখাস্ত করার আদেশ আগামী ৬ মাসের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এখন আবার আমার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে। বিষয়টি বুঝতে পারছি না। মূলত আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।'

আরও খবর