ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

হাসপাতালে মেঝে পরিষ্কারের ব্রাশ হাতে নিলেন হুইপ স্বপন


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপরিচ্ছন্ন দেখে সাদামাটা পোশাকে হাজির হয়ে ব্লিচিং পাওডার ছিটিয়ে মেঝে পরিষ্কারের ব্রাশ হাতে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও


জয়পুরহাট-২(কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল-মাহমুদ স্বপন।মঙ্গলবার সকাল থেকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ফটকে আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীদের ভীর। প্রত্যেকে পরিধান করে আছে হাতে গ্লভ্স মুখে মাস্ক। সকাল ১০ টায় সাদামাটা পোশাক পরিধেয় অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আসেন হুইপ স্বপন। এর পরেই হাসপাতাল ভবনে দলীয় নেতা কর্মীদের নিয়ে প্রবেশ করেন তিনি। নিজ হাতে ব্লিচিং পাওডার ও পানি ছিটিয়ে মেঝে পরিস্কার করার ব্রাশ হাতে নিয়ে শুরু করেন পরিস্কার করা। এসময় দলীয় নেতা কর্মীরা তাকে সহযোগীতা করেন। হুইপ স্বপনের নিজ হাতে পরিস্কার করার খবর পেয়ে দেখতে ভীর জমায় স্থানীয় বাজারের লোকজন। এই অভিযানের পাশাপাশি রোগীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধান করেন।


জানা গেছে, গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে গিয়ে তিনি হাসপাতাল ভবনের অভ্যন্তরে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ লক্ষ্য করেন। পরে তিনি নিজেই হাসপাতাল পরিষ্কার করার সিদ্ধান্ত নেন।


হুইপ স্বপনের এ ধরণের কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন দেখতে আসা হজন সাধারণ এবং হাসাপাতালের সেবা প্রত্যাশীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চিকিৎসক সংকট নিয়ে আলোচনা হয়। এসময় তিনি হাসপাতাল পরিদর্শনকালে কিছু অপরিচ্ছন্নতা লক্ষ্য করেন এবং এগুলো নিজে পরিষ্কার করার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক তিনি আজ সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নিজ হাতে হাসপাতাল পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা কর্মী সংকট থাকায় আমাদের সাধ্য মতো পরিষ্কার করার চেষ্টা করি। 


জানতে চাইলে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল-মাহমুদ স্বপন বলেন, জনগণের স্বার্থে স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে আজ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সেচ্ছা শ্রমের ভিত্তিতে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আমাদের আশা প্রতি মাসে একটি নির্দিষ্ট শুক্রবারে নেতা কর্মী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি হাসপাতালের জনবল সংকটসহ অন্যান্য যে সকল সমস্যা রয়েছে সেগুলো নিরসনের চেষ্টা চলছে।



আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে