নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

বরখাস্তকৃত ইসলামপুর পৌর মেয়রের বিরুদ্ধে আগামীকাল ফের তদন্ত



জামালপুরের বরখাস্তকৃত ইসলামপুর পৌর মেয়র মো. আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত 

অনাস্থা প্রস্তাবের অভিযোগের বিষয়ে ফের তদন্ত শুরু হচ্ছে। 

আগামীকাল মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস মেয়ের বিরুদ্ধে আনীত অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে আসার কথা রয়েছে। 


আজ সোমবার (১৩ মে) বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। 



নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ৯ মে কাউন্সিলরদের পক্ষে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. দেলোয়ার হোসেন লেবু এবং মেয়র আব্দুল কাদের সেখ বরাবর 'মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের অভিযোগের বিষয়ে তদন্তকরণ' শীর্ষক এক নোটিশ প্রেরণ করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস। 



ওই নোটিশে বলা হয়েছে, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবে উল্লিখিত অভিযোগসমূহ (পৌরসভার বিভিন্ন কাজে স্বেচ্ছাচারী আচরণ, ইসলামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি বিজেসি গুদামে জোরপূর্বক অনুপ্রবেশ, বিজেসি'র সরকারি সম্পত্তি বেদখল ও কাচ্চাপ্রেসসহ বিভিন্ন মালামাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অপসারণ, মূল্যবান গাছপালা কর্তন, বিভিন্ন উন্নয়ন কাজে সীমাহীন দুর্নীতি, আইন বহিঃর্ভূতভাবে পৌরসভার কর্মচারী নিয়োগ ও লাইসেন্স প্রদান, বে-আইনীভাবে পরিষদের রেজুলেশন ছাড়াই বিভিন্ন প্রকল্প গ্রহণ ও টেন্ডার এবং নিম্নমানের কাজ হওয়া সত্ত্বেও কাজের বিল প্রদান) এর বিষয়ে আজ সকাল ১১ টায় ইসলামপুর পৌরসভায় তদন্ত অনুষ্ঠিত হবে।

এসময় অনাস্থা প্রস্তাবে সম্মত সকল কাউন্সিলরের উপস্থিতি থাকতে বলা হয়েছে। এছাড়া তদন্তকালে উভয়পক্ষকে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণাদিসহ উপস্থিত থাকতেও বলা হয়।


উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন পৌর কাউন্সিলর। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য কাউন্সিলররা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছেও লিখিত আবেদন করেন। 


গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর-১ শাখা) উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। 

গত ৬ মে সাময়িক বরখাস্তের ওই আদেশকে চ্যালেঞ্জ করে আব্দুল কাদের সেখের দায়েরকৃত একটি রিট আবেদন শুনানি শেষে মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ।



পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া বলেন, 'আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাময়িক বরখাস্তকৃত মেয়রের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করবেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) বিপিন চন্দ্র বিশ্বাস। 


আরও খবর