বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭২

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-10-2022 05:34:59 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক 


ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৭২-এ দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের পর বন্যা ও ভূমিধসেই বেশি প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ন্যালগের’ আঘাতে ফিলিপাইনের দক্ষিণের প্রদেশ মাগুইন্দানাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ৭২ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। 


শুক্রবার এ ঝড় আঘাত হানে। এতে ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। এর প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে বন্যা ও ভূমিধস হয়। আজ শনিবার ক্যাটান্ডুয়ানস প্রদেশে ভয়াবহ ভূমিধস হয়েছে।


মধ্য ফিলিপাইনের প্রদেশ সমরেও বড় ধরনের ভূমিধসের শঙ্কা রয়েছে। এ শঙ্কায় প্রদেশটির ঝুঁকিপূর্ণ অংশ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ ফিলিপাইনের সুলতান কুদরত প্রদেশেও ব্যাপক বন্যা দেখা দিয়েছে।


যেসব প্রদেশের নাম উল্লেখ করা হয়েছে এগুলো দেশটির দক্ষিণের মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত। অঞ্চলটির স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেন, ‘যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু আশঙ্কার চেয়ে অনেক বড় ধরনের বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। মাগুইন্দানাও প্রদেশের দাতু ওডিন শহরের একটি এলাকায় এখনও ৮০ জন নিখোঁজ রয়েছেন।’ 


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন অত্যন্ত দুর্যোগপূর্ণ দেশ। বছরে গড়ে ২০টি টাইফুন দেশটিতে আঘাত হানে। সম্প্রতি তা আরও বেড়েছে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে