মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

শেয়ার বাজারে সূচকের বড় উত্থান, লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2024 03:45:56 am

দেশের শেয়ার বাজারে গতকাল রবিবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ারদরই বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও।  


বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেনকৃত মোট ৪০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫৯টির, কমেছে ৯৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৯২ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৮.৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০.৯৮ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৫.৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান করছে। সূচক বাড়ার পাশাপাশি এদিন এই বাজারে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন হয়েছে ৮১৭ কোটি ৭৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭১০ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ১৪ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্ট, স্যালভো কেমিক্যাল, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং বেস্ট হোল্ডিং।


অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৬ কোটি ১৮ লাখ টাকা। গতকাল এই বাজারে লেনদেনকৃত মোট ২৩১টি কোম্পানির মধ্যে ১৪২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭০টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে