ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

সন্তানের হার্টে ৫ ছিদ্র বাঁচাতে বাব‌ার করুণ আকুতি


দ‌রিদ্র পরিবারে জন্ম নেওয়া ছোট্ট শিশু কাওছার। শিশুটির জন্মে তার বাবাও মায়ের আনন্দের সীমা ছিলো না।কিন্তু  আড়াই বছরের ফুটফুটে শিশু‌টির হার্টে বড় সমস্যা ধ‌রা পড়েছে। প্রতিমুহূর্তে তাকে নিয়ে দূঃচিন্তার শেষ নেই।  চি‌কিৎসক বলছেন তার হার্টে পাঁচটি ফুটো ধরা পড়েছে। দ্রুত চি‌কিৎসা করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। তার চি‌কিৎসার জন‌্য প্রায় সাড়ে চার লাখ টাকার প্রয়োজন। কিন্তু চি‌কিৎসার খরচ জোগাড় করতে না পেরে চরম দুশ্চিন্তায় রয়েছেন মা-বাবা। 
বর্তমানে শিশু‌টি ইবনে সিনা পেডিয়াট্রিক কার্ডিয়াক কেয়ার সেন্টারে অধ্যাপক ডা. কাজী আবুল হাসানের তত্বাবধানে চিকিৎসাধীন।
 সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের শুকদেবকুণ্ড গ্রামের নুর আলমের ছেলে। তিন সন্তানের মধ্যে সবার ছোট সে। 
 শিশু‌টির বাবার সাথে কথা হলে তিনি জানান, 'আমি গরীব মানুষ। জমা-জ‌মি বলতে চার শতক বসত‌ভিটা। ব্যাটারিচালিত মিশুক রিকশা চা‌লিয়ে জী‌বিকা নির্বাহ করতাম। জন্মের পর থেকে কাওছার অসুস্থ। তার চি‌কিৎসা করাতে গিয়ে জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন রিকশা‌টি বি‌ক্রি করে‌ছি। এরপরও এক‌টি এন‌জিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে‌ছি। বর্তমানে সংসারের খরচ, এন‌জিওর কি‌স্তি তার ওপর সন্তানের চি‌কিৎসার ব‌্যয়ভার মেটাতে হি‌ম‌শিম খাচ্ছি। এমনও দিন যা‌য় না খেয়েই আমাদেরকে থাকতে হয়। আমরা না খেয়ে থাকতে পারলেও সন্তানরা তো থাকতে পারে না।
কথা বলতে বলতে একসময় অঝোরে কেঁদে ফেলেন তি‌নি। এমন প‌রিস্থি‌তিতে দুর্বিষহ জীবন যাপন করছে পরিবার‌টি। ছোট সন্তান কাওছারের চি‌কিৎসার জন‌্য বিত্তবানসহ সমাজের সব স্তরের মানুষের ও এনজিওর সহযো‌গিতা কামনা করেছেন শিশু‌টির বাবা। 
 কাওছারের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-অগ্রণী ব‌্যাংক, উলিপুর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর- ৬২০০০২২০৮৫৬০৯, বিকাশ নম্বর-০১৮৮৯১৭৮৯৫৮।
আরও খবর